স্পোর্টস

জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ

জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ

বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫ টায়।

অনেক আশার ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলের হারের ক্ষত না শুকাতেই তাজিকিস্তান চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। ফিফার সবশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে উপরে অবস্থান করছে তাজিকিস্তান।

ফিফা র‌্যাংকিং-এ ২৭ ধাপ এগিয়ে থাকা তাজিকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামার প্রত্যয় জানিয়েছেন অধিনায়ক মামুনুল ইসলাম। বাস্তবতার সঙ্গে লক্ষ্যের কথার মিল না থাকলেও সর্বোচ্চ উজার করে খেলার প্রুতিশ্রুতিই দিলেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, আগের ম্যাচে দূর্ভাগ্যের কারণে হেরে মাঠ ছাড়তে হলেও এই ম্যাচে জয়ের ব্যপারে ছেলেরা বেশ আত্ববিশ্বাসী। আমরা জয়ের জন্যই মাঠে নামবো।

দ্য পার্সিয়ান লায়ন খ্যাত তাজিকিস্তান এএফসি চ্যালেঞ্জ কাপে ঢাকাতেই ৯ বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিলো। এখানকার মাঠ-পরিবেশ সবকিছু সম্পর্কেই তাজিকদের ধারণা রয়েছে। বাংলাদেশের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্টই নেয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন তাজিকিস্তান অধিনায়ক।

দলপতি বলেন, আমরা এ ম্যাচেও জয়ের জন্যই মাঠে নামবো। আগের ম্যাচ হারলেও এবার তারা (বাংলাদেশ) ছেড়ে কথা বলবে না। নিজেদের মাটিতে বাড়তি সুবিধাটাও তারা পাবে। কিন্তু জয়ই আমাদের লক্ষ্য।

র‌্যাংকিং-এ তাজিকরা ১৩৯-এ আর বাংলাদেশ ১৬৬’তে। তবে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মতো তাজিকিস্তানও ঘরের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে জর্ডানের কাছে।

আগের ছয়বারের সাক্ষাতে তাজিকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় ১ টি। ড্র একটি এবং চারটি পরাজয়। ঘরের মাঠে এবারের লড়াইয়ে মামুনুলদের প্রেরণা ২০১০ সালে কলম্বোতে এএফসি চ্যালেঞ্জ কাপে ২-১ গোলের জয়।

বিষয়:বাংলাদেশ-তাজিকিস্তান
প্রতিবেদক

রিজওয়ান কাদের

সিনিয়র স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…