চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ার বিপরীতে প্রথমবার ঋত্বিক, অপেক্ষায় দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ন ১৬, আগস্ট ২০২১
বিনোদন
A A

খুব কম সময়েই টলিউড নির্মাতাদের আস্থা অর্জন করে নিয়েছেন বাংলাদেশের মেধাবী অভিনেত্রী জয়া আহসান। সৃজিত মুখার্জী, কৌশিক গাঙ্গুলী, অরিন্দম শীল, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো নির্মাতার ছবিতে কাজ করেছেন তিনি।

সিনেমায় সহ-অভিনেতা হিসেবে পেয়েছেন আবির, রুদ্রনীল থেকে শুরু করে প্রসেনজিৎ চ্যাটার্জীকে! প্রথমবারের মতো গুণী এই অভিনেত্রীর বিপরীতে এবার দেখা যাবে কলকাতার সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে।

জয়া-ঋত্বিক অভিনীত সেই সিনেমাটির নাম ‘বিনিসুতোয়’। অতনু ঘোষের পরিচালনায় এই ছবিটির কাজ সমাপ্ত হয়েছে ২০১৯ সালেই। এরপর দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শীতও হয়েছে। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও করোনার কারণে এতোদিন প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি সিনেমাটি। তবে করোনা পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় পশ্চিমবঙ্গে খুলতে শুরু করেছে প্রেক্ষাগৃহ। আর এ কারণেই ‘বিনিসুতোয়’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

সেই ধারাবাহিকতায় রবিবার রাতে প্রকাশিত হয়েছে ‘বিনিসুতোয়’ সিনেমার ট্রেলার। যেখানে আছে গল্পের আভাস। ট্রেলারে দেখা যায়, টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে গল্পের শুরু। সেখানে অডিশন দিতে এসে কাকতালীয় ভাবে দেখা হয় জয়া ও ঋত্বিকের। অডিশন দিয়ে ফেরার পথে দুজনের আলাপ হয় এবং যোগসূত্র তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন পরস্পরকে ঠিক চিনতে পেরেছেন?

রবিবার ট্রেলার প্রকাশ উপলক্ষে এক অনলাইন আড্ডায় উপস্থিত হয়েছিলেন জয়া আহসান, ঋত্বিক ও অতনু ঘোষ। সেখানে নির্মাতা জানান, ২০ আগস্ট থেকে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন কলকাতার দর্শক।

জয়া জানান, করোনা পরিস্থিতির কারণে কলকাতায় তার অভিনীত চার পাঁচটি সিনেমার মুক্তি আটকে আছে। তারমধ্যে প্রাণের ছবি ‘বিনিসুতোয়’ মুক্তি পাচ্ছে বলে তিনি উচ্ছ্বসিত।

Reneta

সিনেমায় জয়া-ঋত্বিক ছাড়াও আরও অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: অতনু ঘোষঅরিন্দম শীলঋত্বিক চক্রবর্তীকৌশিক গাঙ্গুলীজয়া আহসানবিনিসুতোয়লিড বিনোদনসৃজিত মুখার্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুকুরে মিললো বিপুল পরিমাণ অস্ত্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬

মধ্যরাতে ভোটকেন্দ্রের বুথে আগুন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT