চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ার কারণেই ফের একসঙ্গে সৃজিত-স্বস্তিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৮
বিনোদন
A A

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর সঙ্গে নির্মাতা সৃজিত মুখার্জীর প্রেমের সম্পর্ক কারো অজানা নয়। কলকাতার সংবাদ মাধ্যমেও বেশ চর্চিত ছিলো তাদের প্রেমের বিষয়টি। কিন্তু শেষ দিকে তাদের সম্পর্কে চিড় ধরে। আর সে কারণে গত ৫ বছর এই নির্মাতা-অভিনেতা জুটিকে একসঙ্গে দেখা যায়নি। তবে বিদ্বেষ ভুলে ফের একসঙ্গে হচ্ছেন এই আলোচিত জুটি!

কলকাতার নামি নির্মাতা সৃজিত মুখার্জী। আলোচিত ‘উমা’র পর ফের নতুন ছবির কাজে নেমে পড়েছেন এই নির্মাতা। সাহিত্যিক শঙ্করের লেখা উপন্যাস ‘চৌরঙ্গী’কে এবার তিনি পর্দায় আনছেন। এই উপন্যাস নিয়ে আগেও ছবি হয়েছে, তবে এবার ভিন্ন আবহে ‘শাহজাহান রিজেন্সি’ নামে ভিজ্যুয়াল করছেন নির্মাতা সৃজিত। আর এই ছবিতেই মুখ্য একটি চরিত্রে পুরনো প্রেমিকাকে পাচ্ছেন নির্মাতা!

‘শাহজাহান রিজেন্সি’তে মুখ্য একটি চরিত্রে অভিনয়ের কথা ছিলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। কিন্তু সিনেমার মহরতের আগে এই ছবিতে না থাকার ঘোষণা দেন জয়া। তার জায়গায় ফিরছেন কলকাতার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা! অনেকে বলাবলি শুরু করে দিয়েছেন, জয়ার কারণেই দীর্ঘদিন পর এক হতে যাচ্ছেন সৃজিত-স্বস্তিকা!

‘শাহজাহান রিজেন্সি’তে স্বস্তিকার ফেরার খবর নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত নিজেই। স্বস্তিকার সঙ্গে একটি ছবি নিজের টুইটার ও ফেসবুকে শেয়ার করে বিষয়টি ফাইনাল করলেন তিনি।

এদিকে এরআগে সৃজিতের দুটি ছবিতে কাজ করেছেন জয়া। একটি দেশভাগ নিয়ে নির্মিত ‘রাজকাহিনি’ এবং মুক্তি প্রতীক্ষিত ‘এক যে ছিল রাজা’। ‘শাহজাহান রিজেন্সি’তে কেন অভিনয় করেননি জয়া সেটা মিডিয়ার কাছে পরিষ্কারও করেছিলেন। ঘনিষ্ঠ একটি দৃশ্যের কারণেই ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছেন জয়া। কেননা এরআগে সৃজিতের ‘রাজকাহিনী’তে একটি দৃশ্যের জন্য বাংলাদেশে প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছিলো জয়াকে।

প্রসঙ্গত মণিশংকর মুখোপাধ্যায়ের ‘চৌরঙ্গী’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৫ সালে। এর প্রেক্ষাপট গত শতকের পঞ্চাশ দশকের কলকাতার চৌরঙ্গী অঞ্চল। কাহিনির কেন্দ্রে রয়েছে প্রেম। এই প্রেম হোটেলের অতিথি ও কর্মচারীদের মধ্যে দেখানো হয়েছে। সঙ্গে আছে বিয়োগান্ত পরিণতি! ষাটের দশকের শেষভাগে জনপ্রিয় এই উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ, সুপ্রিয়া দেবী ও অঞ্জনা ভৌমিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক যে ছিলো রাজাজয়া আহসানলিড বিনোদনসৃজিতস্বস্তিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT