চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ললিতার মৃত্যু নিয়ে সন্দিহান মাদ্রাজ হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

জনপ্রিয় রাজনীতিবিদ জয়ললিতা জয়রামের মৃত্যু নিয়ে চলে আসা সন্দেহ, বিতর্ক এবার জোরালো হলো মাদ্রাস হাইকোর্টের এক প্রশ্নে। ‘সন্দেহ থাকা সত্যেও’ তামিল নাড়ুর প্রয়াত এই মুখ্যমন্ত্রীর মৃতদেহ কেনো উত্তোলন করা হবে না?, জানতে চেয়েছে আদালত। প্রধানমন্ত্রী, কেন্দ্র ও রাজ্য সরকারসহ অন্যান্যদের কাছে জানতে চেয়ে বৃহস্পতিবার নোটিশ জারি করেছে বিচারক এস বিদ্যানাথান এবং পার্থিবানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ।

জ্বর ও ডিহাইড্রেশনের মতো অসুস্থতাজনিত কারণে গত ২২ সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন সাবেক অভিনেত্রী এবং পাঁচবার মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা জয়ললিতা। এরপর দীর্ঘ ৭৫ দিন এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এসময় তার শারীরিক অবস্থা সংক্রান্ত বিষয় সম্পূর্ণ গোপন রাখা হয়। পরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সে ডিসেম্বরের ৫ তারিখ তার মৃত্যু হয়। মৃত্যুর একদিন পর ম্যারিনা বিচের এমজিআর মেমোরিয়ালে সমাধিস্থ করা হয় তাকে। এই মৃত্যু নিয়ে ‘আমাদেরও সন্দেহ রয়েছে’ জানান বিচারকরা।

জয়ললিতার পার্টি অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) কর্মী পিএ জোসেফের জনস্বার্থে মামলার (পিআইএল) প্রেক্ষিতে আদালত বলে, আমরা পত্রিকায় দেখেছি মুখ্যমন্ত্রী সুস্থ হয়ে উঠছেন এবং তিনি খাচ্ছেন, স্বাক্ষর করছেন এবং মিটিংয়েও বসছেন। হঠাৎ করেই তিনি মারা গেলেন!

কোন রেভিনিউ ডিভিশন অফিসার (আরডিও) মৃতদেহ দেখেনি, কোন মেডিকেল রেকর্ডও রক্ষিত হয়নি উল্লেখ করে বেঞ্চের প্রশ্ন, “কেন, অন্তত তার মৃত্যুর পরেও কোন প্রমাণ দেয়া হলো না?”

জানুয়ারির ৯ তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

জয়ললিতার চিকিৎসা সংক্রান্ত রেকর্ড পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত তিন বিচারপতির সমন্বয়ে একটি কমিটি গঠনের জন্য হাইকোর্টে আর্জি জানায় জোসেফ। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় জয়ললিতার মৃত্যুর পর ‘বাড়াবাড়ি রকমের গোপনীয়তার’ জন্য প্রথম সন্দেহ প্রকাশ করেছিলেন তামিল অভিনেত্রী গৌতমী তাদিমালা।

Reneta

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এবিপি লাইভ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়ললিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যানিক হয়ে জ্বালানি তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের

মার্চ ৩০, ২০২৬

সরকারি প্রেসনোট প্রচারের জন্য পত্রিকার মতো টেলিভিশনেও অর্থ বরাদ্দের প্রস্তাব

মার্চ ৩০, ২০২৬

বিতর্কের জেরে পদত্যাগ করলেন আফ্রিকান ফুটবল কনফেডারেশনের মহাসচিব

মার্চ ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের সহকারী সাউন্ড ইঞ্জিনিয়ারের মাতৃবিয়োগ

মার্চ ৩০, ২০২৬

এবারও ‘মঙ্গল’ বাদ, নববর্ষে থাকছে ‘আনন্দ শোভাযাত্রা’

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT