চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে হোম কোয়ারেন্টাইনে ৮৪ জন, একজন আইসোলেশন ওয়ার্ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ২২, মার্চ ২০২০
জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাট জেলায় বর্তমানে ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একজন বৃদ্ধকে রাখা হয়েছে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে।

২৪ ঘন্টায় ১৪ জনসহ বিভিন্ন দেশ থেকে আসা ও তাদের সংস্পর্শে থাকা ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো জেলাটিতে। সেখান থেকে আর হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় এ পর্যন্ত ১২ জনকে মুক্ত করে দেয়া হয়েছে।

সিভিল সার্জন অফিস জানায়, জয়পুরহাট সদর উপজেলায় ২৮ জন, আক্কেলপুর উপজেলায় ২৬ জন, ক্ষেতলাল উপজেলায় ১৭ জন, পাঁচবিবি উপজেলায় ১০ ও কালাই উপজেলায় ৩ জনকে নিজ বাড়ির হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা যাতে বাইরে না যায়, তার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবসময় নজরদারি করা হচ্ছে।

সিভিল সার্জন ডা: সেলিম মিঞা জানান, করোনা ভাইরাস মোকাবেলায় নতুন করে কেউ বিদেশ থেকে আসলে বা কারো জ্বর-সর্দি দেখা দিলে দ্রুত তাকে হোম কোয়ারেন্টাইনে রাখার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি। হোম কোয়ারেন্টাইন থেকে কেউ যেনো বাইরে ঘোরাফেরা করতে না পারে সেদিকেও আমরা লক্ষ্য রাখছি। সরকারের নির্দেশ অনুযায়ী ইতোমধ্যে সদর উপজেলায় আইএইচটি ভবনে ১১০ বেডের আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হলেও পাশে অস্থায়ী র‌্যাব ক্যাম্প থাকায় র‌্যাব সদস্যদের নিরাপত্তার কারণে তা জয়পুরহাট ষ্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। আক্কেলপুর উপজেলায় ১০০ বেডের আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। এছাড়াও সব উপজেলায় বেড স্থাপনসহ আরও বেড বাড়ানোর প্রস্ততি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মীরা সর্বক্ষণ তাদের নজরদারিতে রেখেছেন। ব্যাপক জনসচেতনতা কার্যক্রম চলছে। লিফলেট বিতরণসহ পৌরসভা, বিভিন্ন অফিস রুমে ও রেল ষ্টেশনে প্রবেশের আগে সাবান পানি দিয়ে হাত ধোয়ার জন্য নেয়া হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। এব্যাপারে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাটহোম কোয়ারেন্টাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT