চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে মামলার জেরে আমন ধান নষ্টের অভিযোগ

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৮:২৯ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২১
জনপদ, জয়পুরহাট
A A

দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল ও জমিজমা সংক্রান্ত মামলার জেরে জয়পুরহাটের কালাই উপজেলার কাথাইল গোপীনাথপুর গ্রামের মাঠে প্রায় দেড় বিঘা জমিতে আধা-পাকা আমন ধান ক্ষেতে আগাছা নিধনের ওষুধ ছিটিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার জমির মালিক জয়পুরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, দক্ষিণ পাকুরিয়া গ্রামের শরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, পরিবানু, বেদেনা খাতুন এবং শিল্পি বেগম।

সরেজমিনে ওই মাঠে গিয়ে জমির মালিক ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে এবং মামলার বিবরণে জানা যায়, কালাই উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের চাষি মোশারফ হোসেন পার্শ্ববর্তী কাথাইল গোপিনাথপুর গ্রামের মাঠে তার নিজস্ব দেড় বিঘা জমিতে আমন ধান লাগায়। ইতিমধ্যে ওই মাঠের আমন ধান পাকতে শুরু করেছে। আর কয়েকদিন পর তার ধান কাটা হবে। এরই মধ্যে গত সোমবার তার ক্ষেতে আগাছা নিধনের ঔষুধ ছিটিয়ে দেয়। বুধবার সকালে জমির মালিক মাঠে গিয়ে দেখে তার ক্ষেত নষ্ট হয়ে গেছে। ধানের কাঁচা গাছ শুকিয়ে গেছে। শীষের ধান পেকে ঠোশা হয়ে গেছে। গাছগুলো মাটিতে পড়েও যাচ্ছে।

জমির মালিক ও মামলার বাদী মোশারফ হোসেন বলেন, ওই জমিতে আমি দীর্ঘদিন ধরে ফসল ফলাচ্ছি। জমিও আমার দখলে রয়েছে। মামলায় হেরে গেলে অবশ্যই জমি তাদের ছেড়ে দিব। তার আগে কেন ওরা বারবার আমার ফসল নষ্ট করছে। এর আগেও একবার এই জমির ফসল নষ্ট করেছে। তাই বাধ্য হয়ে ওদের নামে মামলা করেছি।

প্রত্যক্ষদর্শী আকতার হোসেন বলেন, আমন ধানের একটি গাছও জীবিত নেই। আগাছা নিধনের ওষুধ ছিটিয়ে পুরো দেড় বিঘা জমির ধানই নষ্ট করে ফেলেছে। কয়েকদিন পরই ধান কাটা হত। এ ঘটনায় যাদেরকে আসামী করে জমির মালিক মামলা করেছে তাদের সাথে ওই জমি নিয়ে অনেক আগে থেকে আরেকটা মামলাও চলমান রয়েছে।

অভিযুক্ত শরিফুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে একটি মামলা চলমান রয়েছে এটা সত্য, এছাড়া আমাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায়ও আরেকটি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে সে হেরে যাবে ভেবে নিজেই এ কাজ করে এখন আমাদের দোষারোপ করছেন। আমরা তার ফসলের ক্ষতি করবো কেন? এটা ওর পূর্ব পরিকল্পিত কাজ।

Reneta

আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, শুনেছি ওদের ক্ষেতে ওষুধ ছিটিয়ে ফসল নষ্ট করেছে। তাই ওরা ৭ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছেন। ওই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মামলা চলমান রয়েছে। আবার নতুন করে এই ঘটনা ঘটলো।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ফসল নষ্টের বিষয়ে মৌখিকভাবে শুনেছি, তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাটধানক্ষেত
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT