জনপদ

জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িকের ছবি, বিদ্যুৎ লাইনের উপর ঝুলন্ত ট্রান্সফরমার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ লাইনের উপর ঝুলন্ত তিনটি ট্রান্সফরমার, চুরির জন্য অপব্যবহার ও ঝুঁকি সৃষ্টি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের কালাই উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। কৃষকদের আগাম জাতের আলু রোপণ মৌসুমের শুরুতে গত দুই সপ্তাহের ব্যবধানে সেচ চালিত প্রায় ১৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে জমির সেচ কাজ বন্ধ হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশংকায় শংকিত স্থানীয় কৃষকরা।
জানা গেছে, কালাই উপজেলার পুনট ইউনিয়নের জগডম্বুর গ্রামের সাজুর তিনটি, একই ইউনিয়নের নান্দাইল দিঘীর আমজাদ হোসেনের দুইটি, মাত্রাই ইউনিয়নের উলিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের তিনটি, মোলামগাড়ীহাটের মুজিবর রহমানের তিনটি, নজরুল ইসলামের দুইটিসহ প্রায় ১৬টি ট্রান্সফরমার রাতের আধারে চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র।  চুরি যাওয়া এসব ট্রান্সফরমার এর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
কালাই পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস জানান, ট্রান্সফরমার চুরি হওয়ায় আমরা খুবই উদ্বিগ্ন। চুরি ঠেকাতে এ উপজেলায় যাদের ট্রান্সফরমার সংযোগ আছে সেই কৃষকদের ট্রান্সফরমার পাহারা দেয়ার জন্য সর্তক করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে চোর চক্র অচিরেই ধরা পড়বে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…