চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়দেবপুর-গাজীপুরে সেনাবাহিনীকে বাধা দেয় জনতা

শাকের আদনানশাকের আদনান
৭:১৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাঙালীর গর্বের, গৌরবের মাস মার্চ। এই মাসেই ঘোষিত হয় বাঙালীর স্বাধীনতা, বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালী ঝাঁপিয়ে পড়ে মুক্তির মরণপণ লড়াইয়ে। স্মৃতির মণিকোঠা থেকে ১৯৭১-এর মার্চের সেই দিনগুলোকে সবার কাছে তুলে ধরতে চ্যানেল আই সংবাদের আয়োজন, উত্তাল মার্চের এই দিনে।

পশ্চিম পাকিস্তানী সেনাবাহিনীর চলাচল বন্ধ করতে জয়দেবপুর ও গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকার রাস্তায় ইট ও কাঠের গুঁড়ি ফেলে শত শত ব্যারিকেড তৈরী করে আন্দোলনকারী জনতা। ব্যারিকেড তুলে ফেলার চেষ্টা করলে বাধা দেয় জনতা। জনতা ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয় জয়দেবপুরে। নির্বিচারে গুলি চালায় পাকিস্তানী বাহিনী। শহীদ হন হুরমত, নিয়ামত, মনু খলিফাসহ আরো অনেকে।

আশপাশের বাড়ী বাড়ী ঘুরে নারী-পুরুষ নির্বিশেষে সবার ওপর নির্যাতন চালায় পশ্চিম পাকিস্তানীরা। সন্ধ্যায় জয়দেবপুর শহরে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়।

কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলা সমন্বয়ক কমিটির সদস্য হায়দার আকবর খান রনো বলেন, ‘জয়দেবপুরে সৈন্য বিদ্রোহ করেছিল। পরে তারা কে এম শফিউল্লাহর নেতৃত্বের কাছে পিছু হটে।

নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, যারা বুলেট বা শক্তি দিয়ে গণআন্দোলন স্তব্ধ করবেন বলে ভেবেছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশের মানুষ সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়। কিন্তু এর অর্থ এই নয়, তারা শক্তি প্রয়োগকে ভয় পায়।

হায়দার আকবর খান রনো বলেন, সেদিন সমস্ত দেশব্যাপী বাংলাদেশের পতাকা  উম্মোচিত হয়েছিল। পাকিস্তানী প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। ক্যান্টনমেন্ট ছাড়া কোথাও পাকিস্তানের প্রশাসন ছিল না।

Reneta

একদিন বিরতির পর আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে তৃতীয় দফা বৈঠক হয়। প্রেসিডেন্ট ভবনে দেড় ঘণ্টার ওই আলোচনায় তৃতীয় কেউ উপস্থিত ছিলেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিঝরা মার্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT