চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যাকব ব্লেককে গুলির ঘটনায় কোনো পুলিশের শাস্তি হচ্ছে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোসা শহরে মার্কিন কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে গুলি করার ঘটনায় কোনো পুলিশ অফিসারকে অভিযুক্ত করা হয়নি।  এই ঘটনায় কাউকে অভিযুক্ত এবং শাস্তির মুখোমুখি করা হচ্ছে না।

বিবিসি বলছে, গত বছরের ২৩ আগস্ট কেনোসা শহরে কৃষ্ণাঙ্গ নাগরিক জ্যাকব ব্লেক পুলিশের গুলিতে আহত হন।

সে সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কৃষ্ণাঙ্গ ব্লেক তার পার্ক করা গাড়ির দিকে যাচ্ছেন। তার পিছনে বন্দুক হাতে দুই পুলিশ অফিসার।  ব্লেক গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করতে যেতেই একজন পুলিশ কর্মী তার শার্ট ধরে টেনে ধরেন। তারপর গুলি চালাতে শুরু করেন। ভিডিওতে মোট সাতটি গুলির আওয়াজ শোনা যায়। তবে কতজন পুলিশ কর্মকর্তা তাকে গুলি করেছে তা স্পষ্ট হওয়া যায়নি।

ব্লেক প্রায় পঙ্গু হয়ে যায় ওই ঘটনায়।  অপর এক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে গুলি করে হত্যার তিন মাসের মাথায় এমন আরেকটি নৃশংস ঘটনায় পুলিশের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষুব্ধ জনতা আরও ফুঁসে উঠে। ছড়িয়ে পড়ে হিংসাত্মক আন্দোলন।

এই বিষয়ে মঙ্গলবার কেনোসা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল গ্রেভলি বলেন, প্রসিকিউটাররা সিদ্ধান্ত নিয়েছেন যে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শেসকি আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিলেন। ব্লেক যখন পুলিশের মুখোমুখি হন, তখন তার কাছে ছুরি ছিল।

জ্যাকব ব্লেকের আইনজীবী এই বিচারের সমালোচনা করে বলেন, এই সিদ্ধান্তের ফলে মার্কিন বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরো কমে যাবে। শেসকির বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ ছিলো।

Reneta

আর জ্যাকবের কাকা জাস্টিন ব্লেক বলেছেন, উইসকনসিন প্রশাসন ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আমাদের মুখে চড় মারলেন। যা ঘটেছে তা বর্ণবাদের প্রকাশ ছাড়া আর কিছুই হতে পারে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যাকব ব্লেকমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯৬৯

পরবর্তী

কানাডায় ভ্যাকসিন প্রয়োগে ধীর গতি

পরবর্তী

কানাডায় ভ্যাকসিন প্রয়োগে ধীর গতি

তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়: কাদের

সর্বশেষ

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT