ফুটবল

জোড়া পেনাল্টিতে ক্যামেরুনের শুভ সূচনা

আফ্রিকান নেশনস কাপ-২০২২

ক্যামেরুনের ফুটবল দলের খেলোয়াড়রা জোড়া পেনাল্টির সময় মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যামেরুনের ফুটবল দলের খেলোয়াড়রা জোড়া পেনাল্টির সময় মাঠে, খেলোয়াড়রা একে অপরের সাথে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পর্দা উঠেছে আফ্রিকান নেশনস কাপের ৩৩তম আসরের। উদ্বোধনী দিনেই মাঠে নেমেছিল স্বাগতিক ক্যামেরুন। ঘরের মাঠে দর্শকদের হতাশ করেনি। জয় নিয়ে মাঠ ছেড়েছে।

রোববার রাতে আসরের প্রথম ম্যাচে বুরকিনা ফাসোকে ২-১ গোলে হারিয়ে এ-গ্রুপের ক্যামেরুন তিন পয়েন্ট তুলেছে।

রাতের আরেক ম্যাচে একই গ্রুপের ইথিওপিয়াকে একমাত্র গোলে হারিয়ে দিয়েছে কেপভার্দে আইল্যান্ডস।

ম্যাচে ৬০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও ২৪ মিনিটে গোল হজম করে বসেছিল রজার মিলার ও স্যামুয়েল ইতোর দেশ। কর্নার কিক থেকে বল পেয়ে গুস্তাভো স্যাংগারে সেটিকে গোললাইন পার করালে অঘটনের শঙ্কা জমে ক্যামেরুন ডাগআউটে।

শঙ্কার মেঘ উড়িয়ে দেন সৌদি আরবের ক্লাব আল নাসেরের ২৯ বছর বয়সী তারকা ভিনসেন্ট। আরও নির্দিষ্ট করে বললে তার নেয়া দুটি স্পটকিক। প্রথমে ৪০ মিনিটে এবং পরে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি।

বিরতির পর স্কোরলাইনে আসেনি পরিবর্তন, আসরে শুভ সূচনা পায় স্বাগতিক ক্যামেরুন।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় জিম্বাবুয়ের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে আফ্রিকার আরেক জায়ান্ট সেনেগাল। রাত ১০টায় মরক্কোর বিপক্ষে নামবে অন্যতম ফেভারিট ঘানা।

বিষয়:আফ্রিকান নেশনস কাপ-২০২২ আফ্রিকান নেশন্স কাপ ক্যামেরুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…