অপরাধ

জোড়া খুনের সন্দেহভাজন গৃহকর্মী গ্রেপ্তার, প্রাথমিকভাবে সম্পৃক্ততা মিলেছে

ধানমন্ডি-মরদেহ

রাজধানীর ধানমন্ডিতে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান সন্দেহভাজন গৃহকর্মী নাহিদা আক্তার সুরভীর জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। জড়িত অন্যদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

রোববার রাতে রাজধানীর রাজধানীর শেরেবাংলা থানা এলাকার নাক-কান-গলা ক্যান্সার হাসপাতালের সামনে থেকে গৃহকর্মী নাহিদাকে আটক করা হয়। রাতেই তাকে গ্রেপ্তার দেখিয়ে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ওই জোড়া খুনে অভিযুক্ত নাহিদার সম্পৃক্ততা পেয়েছে বলেও জানিয়েছেন রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

১ নভেম্বর ধানমন্ডিতে জামাতার বাসায় খুন হন আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতি। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩ নভেম্বর নিহত গৃহকর্ত্রীর জামাতা মনির উদ্দিনের দেহরক্ষী বাচ্চুকে প্রধান আসামি করে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন নিহত আফরোজা বেগমের মেয়ে।

মামলায় গৃহকর্মী নাহিদা, নিরাপত্তা প্রহরী নুরুজ্জামান, কেয়ারটেকার বেলাল ও প্রিন্স এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকেও আসামি করা হয়। এর আগে এই ঘটনায় জড়িত সন্দেহে আরো চারজনকে আটক করা হয়।

বিষয়:গ্রেপ্তার জোড়া খুন ধানমন্ডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…