জোলির অবসর! ম্যালাফিস্যান্ট-২ শেষ ছবি!

অনেক তো হল! এবার অভিনয় থেকে অবসরে যেতে চান হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। যতদূর জানা গেছে, আপাতত সন্তানদের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।
তবে হলিউডের আরেকটি সূত্র বলছে অন্য কথাও। ব্যক্তিগত জীবনটা যে মোটেও ভালো কাটছে না জোলির! সাবেক স্বামী ব্র্যাড পিটের সাথে আইনি জটিলতা লেগেই আছে। আর তাই সব কিছু বাদ দিয়ে একটু নিজের মতো করে সময় কাটাতে চান জোলি।
সে ক্ষেত্রে ম্যালাফিস্যান্ট-২ হতে পারে তার অভিনীত শেষ ছবি। ভক্তরা এই ছবিতেই শেষ বারের মতো পর্দায় দেখতে পারেন লারা ক্রাফট খ্যাত অ্যাঞ্জেলিনা জোলিকে।
অভিনয় ক্যারিয়ারে সফল্য কখনই পিছু ছাড়েনি তার। ১৯৮২ সালে অভিনয়ে পা ফেলেছিলেন একজন শিশু শিল্পী হিসেবে। আর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেত্রীদের একজন হিসেবে।
তবে জোলিকে সবাই মনে রাখবে ২০০১ সালে `লারা ক্রাফট: টম্ব রেইডার’ ছবিতে অভিনয়ের কারণে।
দীর্ঘ ক্যারিয়েরে অস্কার থেকে শুরু করে গোল্ডেন গ্লোবও জুটেছে তিনবার।
অভিনয়ের পাশাপাশি ব্যাক্তিগত জীবনে সমান আলোচিত তিনি।
বারো বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদ হয় হলিউডের প্রভাবশালী অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে। তবে তারা জানিয়েছেন, সন্তানদের স্বার্থে নিজেদের মধ্যে বন্ধুত্বটা টিকিয়ে রাখবেন। ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত এই দম্পতির ঘরে রয়েছে ছয়-ছয়টি সন্তান। সম্প্রতি কম্বোডিয়ার গণহত্যা নিয়ে করা ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ ছবিটির কাজ শেষ করেছেন জোলি। হিন্দুস্থান টাইমস



