চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোর করে শ্রমিকদের না আনার পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

কারখানা খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সংগঠনের সদস্যদের পরামর্শ দিয়ে বলেছে, কেউ শ্রমিকদের জোর করে গ্রাম থেকে ঢাকায় আনবেন না।

শুক্রবার দিবাগত রাতে সংগঠনটির ওয়েবসাইটে দেয়া মালিকদের উদ্দেশে এক বার্তায় এমন পরামর্শ দেয়া হয়।

গণপরিবহন বন্ধ থাকার পরও বিভিন্ন জেলা থেকে পোশাক শ্রমিকরা ঢাকায় আসছেন- এ বিষয়ে বিজিএমইএ  তার অবস্থান পরিষ্কার করে।

কারখানা খোলা বা বন্ধ বিষয়ে ওই নির্দেশনায় সংগঠনটি বলেছে, ‘অর্থনীতি সচল রাখতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পোশাক কারখানা খোলা রাখার নির্দেশনা বিজিএমইএ দেবে। তবে সেই নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত যেসব শ্রমিক গ্রামে আছে, তাদের ঢাকায় না আসতে বলার অনুরোধ করা হচ্ছে।’

‘‘পর্যায়ক্রমে এলাকাভিত্তিক পোশাক কারখানা খোলার নির্দেশনা দেয়া হবে। সেক্ষেত্রে শুরুতে কারখানা সীমিত আকারে খোলা রাখা যাবে। ফলে প্রথম ধাপে কারখানার আশপাশে যেসব শ্রমিক থাকে, তাদেরই কাজে যোগদান করতে বলা যাবে।’’

মানবিক বিবেচনা করে কোনো শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ জানিয়ে বিজিএমইএ বলেছে, ‘যে কোনো পরিস্থিতিতে কোনো শ্রমিককে অসমর্থিত ও অনুপযুক্ত উপায়ে ঢাকা নিয়ে আসা হলে বিজিএমইএ কোনো সহায়তা করবে না।’

Reneta

করোনাভাইরাসের ঠেকাতে সাধারণ ছুটি কয়েক দফা বাড়ানোর পর তা আবার ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে গণপরিবহন বন্ধ রয়েছে।

তবে এরই মধ্যে আবারও খবর এসেছে চাকরি বাঁচাতে শ্রমিকরা ঢাকায় আসছেন। অনেক কারখানা থেকে ফোন করে শ্রমিকদের কাজে যোগ দিতে বলা হচ্ছে।

বিভিন্ন গণমাধ্যমে এমন খবরের পরিপ্রেক্ষিতে বিজিএমইএ এমন নির্দেশনা দিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপোশাক কারখানাবিজিএমইএশ্রমিকসাধারণ ছুটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরীরে জীবাণুনাশক ঢুকিয়ে করোনা প্রতিকার, ট্রাম্পের ‘উদ্ভট’ কথায় সতর্কতা

পরবর্তী

মেসির গতিতে হেরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বেকহ্যাম

পরবর্তী

মেসির গতিতে হেরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বেকহ্যাম

করোনাভাইরাস

করোনাভাইরাস: শুধু যুক্তরাষ্ট্রেই মৃত অর্ধলক্ষাধিক

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT