চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জোট সরকারের ছত্রছায়ায় ২১ আগস্ট গণহত্যা চালানো হয়’

পরাগ আজিম পরাগ আজিম
২:৪৩ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

আদালতে দেয়া সাক্ষ্যে একুশে আগস্টের গ্রেনেড হামলাকে গণহত্যা বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, জোট সরকারের ছত্রছায়ায় নিরস্ত্র মানুষের ওপর সামরিক আদলের ওই হামলা বিশ্বের ইতিহাসে বিরল।

একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার ২০৩ নম্বর সাক্ষী বর্ষীয়ান এ নেতা। সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ এজলাসে সাক্ষ্য দেন তিনি।

ওই গ্রেনেড হামলায় আহত সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নিরস্ত্র মানুষের ওপর সামরিক জঙ্গিবাদীদের এমন ধরনের হামলা নজিরবিহীন।

তিনি বলেন, ‘নিরস্ত্র জনসমাবেশে সরকারের পৃষ্ঠপোষকতায় যখন সামরিক কায়দায় হামলা হয় তা মানবিকতার কোনো সংজ্ঞাতেই পড়ে না। অমানবিকভাবে-পাশবিকতার সঙ্গে নির্বিচারে এতোগুলো মানুষ হত্যাকে এক’শবার বলবো এটি গণহত্যা, এটি জেনোসাইড’।

সুরঞ্জিত আরো বলেন, ‘এ হত্যাকাণ্ড ছিলো সুপরিকল্পিত, সুচিন্তিত। রেকি করে চালানো ওই হামলা সামরিক জঙ্গিবাদ’।

আংশিক সাক্ষ্য দেয়ার পর শারীরিক অসুস্থতার কারণে জবানবন্দি শেষ করতে পারেননি তিনি। মঙ্গলবার অবশিষ্ট সাক্ষ্য দিতে আবারো আদালতে যাবেন।

রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জানান, ‘আজ সাক্ষ্য শেষ হয়নি। আগামীকাল তারিখ আছে। কালকে সাক্ষী আবার আদালতে আসবেন, সাক্ষ্য দেবেন। তারপর জেরা হবে’।

শুনানিতে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, মুফতি হান্নানসহ কারাগারে আটক আসামীদের আদালতে হাজির করা হয়।

ট্যাগ: ২১ আগস্টগ্রেনেড হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুকে আসছে অফিস উপযোগী নতুন সুবিধা

পরবর্তী

বগুড়ায় জমে উঠেছে নির্বাচনী লড়াই

পরবর্তী

বগুড়ায় জমে উঠেছে নির্বাচনী লড়াই

দুই রণবীরকেই দীপিকার পছন্দ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT