চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেল-জরিমানার প্রতিবাদে সুপারশপ বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৫, মে ২০১৬
বাংলাদেশ
A A

দেশব্যাপী ভেজাল খাদ্য প্রতিরোধ করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জেল জরিমানা করে থাকে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের এমন জেল জরিমানার প্রতিবাদে রবিবার সারাদিন সুপার শপগুলো বন্ধ রাখেন সুপার শপ মালিকরা।

বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন এই কর্মসূচীর আহ্বান জানায়। ঢাকার গুলশান, মগবাজার, মিরপুর ও ধানমন্ডি এলাকায় মীনাবাজার, স্বপ্ন, আগোরাসহ অন্যান্য সুপারশপের আউটলেটগুলো রবিবার বন্ধ পাওয়া যায়।

সুপারশপগুলোর সামনে ব্যানারে লেখা হয়, নীতিমালায় বৈষম্য ও আইনের অপপ্রয়োগের মাধ্যমে বারবার হয়রানির প্রতিবাদে দোকান বন্ধ রয়েছে।

এর আগে শনিবার গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘটের কারণ হিসেবে বলা হয়, সুপার মার্কেটগুলো নিরাপদ খাদ্যের ব্যাপারে ‘দৃশ্যমান ভূমিকা’ রাখলেও ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি পুলিশ-র‌্যাব গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান চালিয়ে ‘অবৈজ্ঞানিক’ পদ্ধতিতে খাদ্য পরীক্ষার প্রেক্ষিতে তাদের জরিমানা করছে। দেখে-শুনে মনে হয়, এ ধরনের অভিযানে সুপার মার্কেটগুলোকেই টার্গেট করা হচ্ছে। এর মাধ্যমে ক্রেতাদের কাছে ভুল বার্তা দেওয়া হচ্ছে, যেন এই দোকানগুলোর উদ্দেশ্যই ক্রেতাদের পচা বা ভেজাল পণ্য বিক্রি করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্রাম্যমাণ আদালত
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT