চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে ভালো চিকিৎসা পাচ্ছেন না নওয়াজ শরীফ: মরিয়ম শরীফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
নওয়াজ শরীফ

কারাগারে নেওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শারিরীক অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, লাহোরের জেলে এই সময়ে কার্ডিওলজিস্টদেরও তার পরীক্ষা-নীরিক্ষা করতে দেওয়া হচ্ছে না।

আল আজিজিয়া স্টিল মিলের দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ড পাওয়া নওয়াজ শরীফ লাহোরের কোট লাখপাত জেলে রয়েছেন। মরিয়ম নওয়াজ বলেন, তিনি হাতের ব্যথায় ভুগছেন। যেটা খুব সম্ভব কণ্ঠনালীর প্রদাহের কারণে হতে পারে।

কারাগারের মুখপাত্র জানিয়েছেন, কারাগারের ডাক্তাররা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং তার শরীর ভালো আছে। নওয়াজ শরীফ সুস্থ আছেন।

টু্ইটারে মরিয়ম অভিযোগ করেন, নওয়াজ শরীফের কার্ডিওলজিস্ট সারাদিন ভেতরে প্রবেশের চেষ্টা করেও সফল হননি। অনুমতি পাননি তিনি। তার সেই ডাক্তারের দ্বারাই পরীক্ষা-নীরিক্ষা হওয়া দরকার যিনি তার মেডিকেল ইতিহাস ব্যক্তিগতভাবে জানেন।

তিন বছর আগে লন্ডনে একটি ওপেন হার্ট সার্জারি করানো হয় নওয়াজ শরীফের। বৃহস্পতিবার বাবার সঙ্গে দেখা করে মরিয়ম বলেন, বাবার জটিল মেডিকেল ইতিহাস রয়েছে। তার বিশেষ শারীরিক যত্ন দরকার।

পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরীফ বলেন, যদি তার বড় ভাইয়ের কিছু হয় তাহলে প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাকিস্তান সরকার সেজন্য দায়ী থাকবে।

Reneta

জেল কর্তৃপক্ষের কাছে দ্রুত নওয়াজ শরীফের কার্ডিওলজিস্টের পরীক্ষা নীরিক্ষা করার অনুমতি এবং ভালো স্বাস্থ্যসেবা দেওয়ার দাবি করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজ শরীফপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT