চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলা কোটা বাতিলের প্রভাব বুঝতে অপেক্ষা করতে চান জেলা সংশ্লিষ্টরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা কোটাসহ সব ধরণের কোটা বাতিলের কথা বলেছেন। তবে বিষয়টি কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট না হওয়াতে কিছুদিন অপেক্ষা করে এই বাতিলের প্রভাব বুঝতে চান জেলা পর্যায়ের জনপ্রতিনিধিরা।

কোটা সংস্কার নিয়ে আন্দোলনের প্রেক্ষিতে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেহেতু তারা (সাধারণ শিক্ষার্থী) কোটা চায় না, তাই কোটা থাকবে না। আমার স্পষ্ট কথা কোটার দরকার নেই। বিদ্যমান কোটা ব্যবস্থায় সরকারি চাকরিতে জেলা কোটা রয়েছে ১০%। কোটা পদ্ধতি বাতিল করা হলে পিছিয়ে পড়া জেলাগুলোর উপর কী ধরণের প্রভাব পড়তে পারে?

এমন এক প্রশ্নের জাবাবে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি রেজাউল রহিম লাল চ্যালেন আই অনলাইনকে বলেন: ‘আমার ধারণা প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে বিচার বিশ্লেষণ করেই মহান সংসদে তার মতামত দিয়েছেন। আর এখন দেশ অনেক এগিয়ে যাচ্ছে সুতরাং নেগেটিভ প্রভাব পড়ার কোন অবকাশ নেই।  প্রতি জেলাও এখন উন্নতি করছে।  তাছাড়া তিনি ভালো বোঝেন কখন কোন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সুতরাং এনিয়ে আমি মোটেও চিন্তিত নয়। আর প্রয়োজন হলে পিছিয়ে পরা জেলাগুলোকে বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে বিষয়টির সমাধান করা হবে। ’

‘আর এব্যাপারে এখনো কোন স্থায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কেবল মাত্র ঘোষণা দিয়েছেন। দেখা যাক সামনে কী পদক্ষেপ গ্রহণ করা হয়। দুয়েক দিন গেলে এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে আমি আশাবাদি। যেখানে শেখ হাসিনা, শেখ মুজিবের কন্যা আছেন সেখানে কোন সমস্যা হবে না। ’

এব্যাপারে জানতে চাইলে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম এখনই কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

বর্তমানে সরকারি চাকরিতে ১০ শতাংশ জেলা কোটা ছাড়াও ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১০ শতাংশ নারী কোটা, পাঁচ শতাংশ আদিবাসী কোটা এবং এক শতাংশ প্রতিবন্ধী কোটা রয়েছে।

Reneta

দীর্ঘদিন ধরে চলে আসা কোটা সংস্কারের আন্দোলন নিয়ে বুধবার বিকালে জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর জন্য নির্ধারীত প্রশ্নত্তোর পর্বে ঢাকা ১৩ আসনের সাংসদ জাহাঙ্গীর কবির নানক কোটা বিরোধী আন্দোলনের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয় নিয়ে বিস্তারিত বলেন।

সব ধরণের কোটা উঠিয়ে নেবার বিষয়ে বললেও ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রেখে সরকারি চাকরিতে সুযোগ রাখার কথাও জানান প্রধানমন্ত্রী।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT