শিক্ষার্থীদের ওপর হামলা, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। সকাল থেকেই জেলায় জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ- যুবলীগের সংঘর্ষ হয়েছে। মাদারীপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের সময় পানিতে পড়ে একজন নিহত হয়েছেন। বিভিন্ন জেলায় আহত হয়েছেন শতাধিক।








