চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলহত্যা দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৮:৫১ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

আজ জেলহত্যা দিবস, ইতিহাসের এক কলঙ্কময় দিন। দিবসটি উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানী কবরস্থানে চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে স্বাধীন বাংলায় যে কলঙ্কময় অধ্যায় রচিত হয়েছিলো, তারই ধারাবাহিকতা ছিলো জেলহত্যা। ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে বন্দী থাকা অবস্থায় মহান স্বাধীনতা সংগ্রামের সংগঠন, বঙ্গবন্ধুর দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার দুই সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে হত্যা করা হয়।

দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। পরে বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এবং এম মনসুর আলীর কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা। 

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, যারা বঙ্গবন্ধুর খুনি, তারা জেলহত্যারও খুনি। বঙ্গবন্ধু হত্যার বিচারের পরে জেলহত্যার বিচার হয়েছিলো নিম্ন আদালতে। সেই আদালতের রায়টিকে উচ্চ আদালত বিএনপি-জামায়াতের আমলে বাতিল করে দিয়েছিলো। পরবর্তীতে আপিল আদালতের মাধ্যমে সেটি নিষ্পত্তি হয়ে গেছে। এবং সেই খুনিদের রায় পুনর্বহাল হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি, এই হত্যাকাণ্ডের বিচারের মধ্যে দিয়ে আমাদের যে লক্ষ্য ছিলো, খুনিদের বিচার সম্পন্ন করা, সেটা আমরা করতে পেরেছি। বাকি খুনিদের ফিরিয়ে এনে তাদের দণ্ড কার্যকর করার মধ্যে দিয়ে প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা হবে।  

দিবসটিতে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি ও ভাতৃপ্রতিম সংগঠন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলহত্যা দিবসপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT