চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরুজালেম ইস্যুতে মার্কিন ‍দূতাবাস ঘেরাও করবে হেফাজত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় আগামী রোববার বিক্ষোভ মিছিল এবং বুধবার সকাল ১১টায় মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে বের করা এক বিক্ষোভ মিছিল থেকে সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী এ ঘোষণা দেন।

জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে এই বিক্ষোভ মিছিলগুলো বের হয়ে পুরানা পল্টন ও দৈনিক বাংলা মোড় হয়ে উত্তর ফটকে এসে শেষ হয়। এসময় পুরানা পল্টন থেকে দৈনিক বাংলা মোড়ে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক বাকী বিল্লাহ, দপ্তর সম্পাদক আব্দুল হক, মুফতী এনামুল হক প্রমুখ।

চট্টগ্রামে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, নগর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েত আল হাবিবি প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেরুজালেমডোনাল্ড ট্রাম্পপ্যালেস্টাইনমার্কিন দূতাবাসহেফাজতে ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্প কি শারীরিকভাবে সুস্থ্য আছেন?

পরবর্তী

গেইল ঝড়ে টিকে থাকল মাশরাফীদের স্বপ্ন

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা জিতের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেইল ঝড়ে টিকে থাকল মাশরাফীদের স্বপ্ন

চ্যানেল আই অনলাইন- বিরাট-আনুশকা

প্রতিবেশীদের ফোনে নিমন্ত্রণ করছেন আনুশকার বাবা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT