চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরুজালেমে আল আকসা মসজিদে হামলায় শতাধিক আহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০৮, মে ২০২১
আন্তর্জাতিক
A A

জেরুজালেমের আল আকসা মসজিদ ও আশপাশের এলাকায় হামলায় দেড় শতাধিক ফিলিস্তিনি ও ৬ জন পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার চিকিৎসাকর্মী ও ইসরায়েলের পুলিশ।

বেশিরভাগ আহত হওয়ার ঘটনা ঘটে আল আকসা মসজিদে। ফিলিস্তিনিরা পাথর ও বোতল ছুঁড়লে ইসরায়েলের পুলিশ রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছোঁড়ে।

ইহুদি বসতি স্থাপনকারীদের দাবি করা ভূমি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদকে কেন্দ্র করে জেরুজালেমে উত্তেজনা বাড়ছে। আহতদের সেবা দেওয়ার জন্য সংঘর্ষ এলাকায় ফিল্ড হাসপাতাল খুলেছে রেড ক্রিসেন্ট।

জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত আল আকসা মসজিদ ইসলামের একটি সম্মানিত স্থান। আবার এই স্থানটিই ইহুদিবাদেও একটি পবিত্র জায়গা, যেটা পরিচিত টেম্পল মাউন্ট নামে। তাই এখানে সংঘর্ষ লেগেই থাকে। মুসলিমদের পবিত্র মাস রমজানের শেষ শুক্রবার সেখানে হাজার হাজার মুসলিম একত্রিত হলে রাতে আবার সংঘর্ষ শুরু হয়।

সন্ধ্যার নামাজের পর হাজার হাজার নামাজি বিক্ষোভ দেখাতে শুরু করলে নিয়ন্ত্রণ পুনর্বহাল করতে বলপ্রয়োগ করা হয় বলে জানায় ইসরায়েলি পুলিশ।

আল আকসা মসজিদ থেকেও লাউডস্পিকারে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়, নামাজিদের উপর স্টান গ্রেনেড ছোঁড়া বন্ধ করতে হবে পুলিশকে এবং যুবকদের স্থির ও শান্ত হতে হবে।

Reneta

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, মেটাল বুলেটে আহত ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ৬ পুলিশকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহতজেরুজালেমফিলিস্তিনফিলিস্তিনিমসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT