চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে স্থগিত জেমসের কনসার্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২১
বিনোদন
A A
গাজীপুরে জেমসের কনসার্টের স্থগিতাদেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুক্রবার (২৬ মার্চ)। এ উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতার কনসার্টে অংশ নেয়ার কথা ছিলো দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল ও জেমসের। কিন্তু শেষ সময়ে এসে কনসার্ট স্থগিত করলেন আয়োজকরা।

বৃহস্পতিবার মধ্যরাতে চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি জানান, সারাদেশের মতো গাজীপুরেও করোনার প্রকোপ বাড়ছে। গাজীপুর আপামর জনসাধারণের স্বার্থে ২৬ মার্চ গাজীপুর রাজবাড়ী মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

Banglabid

রবিন জানান, এজন্য নগর বাউল ও জেমস ভাই গাজীপুরের শ্রোতা দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যেকোনো সুবিধাজনক সময়ে আবারেও অনুষ্ঠানটি আয়োজনের কথাও জানান জেমসের এই মুখপাত্র।

করোনাভাইরাসের কারণে ঠিক এক বছর পর মার্চের প্রথম সপ্তাহে করপোরেট শো’র মাধ্যমে মঞ্চে ফেরেন জেমস। ১২ ও ১৭ মার্চ দুটি কনসার্টেও অংশ নেন তিনি।

বর্তমানে নগর বাউল এর লাইন আপে ভোকাল ও গিটারিস্ট হিসেবে জেমস এবং ব্যান্ডের মুখপাত্র হিসেবে রুবাইয়াৎ রবিন ঠাকুর ছাড়াও ড্রামে আছেন আহসান এলাহি ফান্টি, গিটারে সুলতান রায়হান খান, বেস গিটারে তালুকদার সাব্বির এবং কিবোর্ডে কাকন চক্রবর্তী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টকরোনাগাজীপুরগানজেমসনগর বাউলরবিন ঠাকুরলিড বিনোদনসংগীতসুবর্ণ জয়ন্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং নারীর অগ্রযাত্রা

পরবর্তী

একাদশে রুবেল, এবার শুরুতে বোলিং

পরবর্তী
ক্রিকেটার মাঠে বল ছুঁড়ে ফেলে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশে রুবেল, এবার শুরুতে বোলিং

বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার ব্যাটিংরত, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুবেল-তাসকিনে টপঅর্ডারে ধাক্কার পর মঞ্চে সৌম্য

সর্বশেষ

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT