চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনে নিন ইজতেমার সময় গাড়ি চলাচলের রুট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A
বিশ্ব ইজতেমা্

ফাইল ছবি

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ যাতায়াত এবং সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধায় আগামী ১৪ জানুয়ারি দিবাগত রাত ১০টা থেকে এবং ২১ জানুয়ারি দিবাগত রাত ১০টা থেকে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ এবং ঢাকা ও গাজীপুর জেলা পুলিশ।

এ সময়ে আশুলিয়া ব্রিজ থেকে আব্দুল্লাহপুর হয়ে প্রগতি সরণি এবং টঙ্গী ব্রিজ হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিমানযাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি ও এ্যাম্বুলেন্স চলতে পারবে।

ওই সময় ঘোড়াশাল থেকে কালীগঞ্জ-পূবাইল হয়ে আগত যানবাহন টঙ্গী রেলওয়ে স্টেশনের পূর্ব মারকুল(কে-২) পর্যন্ত চলাচল করতে পারবে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে ঢাকাগামী সাধারণ যানবাহনসমূহকে এ রাস্তা এড়িয়ে কাঁচপুর/যাত্রাবাড়ী সড়কে চলাচল করতে হবে।

ইজতেমাগামী মুসল্লি এবং উত্তরার বাসিন্দা, বিমানযাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও এ্যাম্বুলেন্স ছাড়া সকল প্রকার যানবাহন বিমানবন্দর সড়ক এড়িয়ে বিকল্প হিসেবে মহাখালী-বিজয় সরণী হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করতে পারবে।

ঢাকা মহানগর থেকে যে সকল মুসল্লি পায়ে হেঁটে ইজতেমাস্থলে যাবেন তাদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর-আজমপুর-আব্দুল্লাহপুর হয়ে টঙ্গী ব্রিজ এড়িয়ে তুরাগ নদীর উপরে নির্মিত বেইলি ব্রিজ অথবা কামারপাড়া ব্রিজ দিয়ে ইজতেমা স্থলে যাতায়াত করতে অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত স্থানে মুসল্লিদের যানবাহন পার্কিং করতে হবে।

Reneta

ঢাকা মহানগর এলাকা : চট্টগ্রাম বিভাগ পার্কিং- গাউছুল আজম এভিনিউ (১৩নং সেক্টর রোডের পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত হয়ে গরীবে নেওয়াজ রোড), ঢাকা বিভাগ পার্কিং- সোনারগাঁও জনপথ চৌরাস্তা হতে দিয়াবাড়ি খালপাড় পর্যন্ত, সিলেট বিভাগ পার্কিং- উত্তরাস্থ ১২নং সেক্টর শাহমখদুম এভিনিউ, খুলনা বিভাগ পার্কিং- উত্তরা ১৬ ও ১৮নং সেক্টরের খালি জায়গা, রংপুর বিভাগ পার্কিং- কামারপাড়া ট্রাকস্ট্যান্ড ও ১০নং সেক্টর খালি জায়গা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং- প্রত্যাশা হাউজিং, বরিশাল বিভাগ পার্কিং- ধউড় ব্রিজ ক্রসিং সংলগ্ন পার্কিং- (আশা বিশ্ববিদ্যালয়ের খালি জায়গা) এবং বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন এবং ঢাকা মহানগরী- উত্তরাস্থ শাহজালাল এভিনিউ, নিকুঞ্জ-১ এবং নিকুঞ্জ-২ এর আশপাশের খালি জায়গা।

গাজীপুর জেলা : টঙ্গী কাদেরীয়া টেক্সটাইল মিল, মেঘনা টেক্সটাইল মিলের পার্শ্বের রাস্তার উভয় পাশে, শফিউদ্দিন সরকার একাডেমি মাঠ, শফিউদ্দিন সরকার একাডেমি সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে টিআইসি মাঠ, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ, জয়দেবপুর চৌরাস্তা ট্রাকস্ট্যান্ড, চান্দনা হাই স্কুল মাঠ এবং কে-২(নেভী) সিগারেট ফ্যাক্টরির পাশে, টঙ্গী, গাজীপুর।

ঢাকা জেলা : আশুলিয়া কলেজ মাঠ ও আশুলিয়া হাইস্কুল মাঠ। নবীনগর-বাইপাইল-আশুলিয়া সড়ক ও প্রগতি সরণি হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে আগত মুসল্লিবাহী রিজার্ভ বাসসমূহ নির্ধারিত বিভাগ ওয়ারি নির্দিষ্ট স্থানে পার্কিং করতে হবে। ভিআইপি গমনাগমনের সময় এয়ারপোর্ট রোড, আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

পুলিশ জানিয়েছে, তেজগাঁও শিল্পাঞ্চল রেইনবো ক্রসিং থেকে আব্দুল্লাহপুর হয়ে ধউড় ব্রিজ পর্যন্ত রাস্তার দু’ পাশে, প্রগতি সরণি ক্রসিং থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত রাস্তার দু’ পাশে, প্রগতি সরণি ক্রসিং থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত, আব্দুল্লাহপুর ক্রসিং থেকে ধউড় ব্রিজ পর্যন্ত এবং ধউর ব্রিজ থেকে বাইপাইল মোড় পর্যন্ত পার্কিং করা যাবে না। অবৈধভাবে পার্কিং করা যানবাহন অপসারণ করা হবে।

টঙ্গী তুরাগ তীরে অনুষ্ঠেয় প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আগামী ১৩ জানুয়ারি শুরু হয়ে তা ১৫ জানুয়ারি আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্বের ইজতেমা ২০ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ জানুয়ারি।

যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো ও মুসল্লিদের যাতায়াত সুগম করার লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব ইজতেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজিরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT