চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা হতে দিব না, যারা করেন ছেড়ে দেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ২৬, মে ২০১৮
অপরাধ
A A

মাদক ব্যবসার সঙ্গে জড়িত কারো ছাড় নেই বলে জানিয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেছেন, জেনেভা ক্যাম্পে আমরা আর মাদক ব্যবসা হতে দিব না, যারা এখানে মাদক ব্যবসা করেন তারা এই ব্যবসা ছেড়ে দেন।

শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মাদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও শতাধিক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ান (র‌্যাব)।

র‌্যাব-১, র‌্যাব-২ ও র‌্যাব-৩ এর প্রায় ৫’শ সদস্য এ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে কমান্ডার মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় জেনেভা ক্যাম্পে এ অভিযান পরিচালিত হয়েছে। মাদক ব্যবসায় জড়িত কাউকে কোনো ছাড় দেয়া হবে না।

জেনেভা ক্যাম্পের মাদকব্যবসায়ীদের হুঁশিয়ার করে দিয়ে মুফতি বলেন, জেনেভো ক্যাম্পে যারা মাদক ব্যবসা করেন তারা মাদক ব্যবসা ছেড়ে দেন। আমরা আর কোনো মতেই জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা হতে দেব না। যে বা যারাই জড়িত থাকুক না কেন আমার এখানে অভিযান চালাতে থাকব।

Reneta

অভিযান পরিচালনা করতে গিয়ে কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হয়নি জানিয়ে তিনি বলেন: জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা আজকের নয়, অনেক পুরনো। অনেকের ধারণা ছিল ঘনবসতির কারণে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা কঠিন। আমরা সে বিষয়টি বিবেচনায় নিয়ে একাধিক টিম নিয়ে অভিযান চালিয়েছে।

অভিযান সফল দাবি করে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ডগ স্কয়াড দিয়ে পুরো এলাকা তল্লাশি করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করা হবে। যারা জড়িত নয় তাদের ছেড়ে দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদক ব্যবসা
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT