চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনিফার লোপেজের জন্মদিন

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৬:৩৯ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৫
বিনোদন
A A

হলিউডের ড্রিম গার্ল তিনি । ব্যক্তিত্ব, সৌন্দর্য্যে অতুলনীয় তিনি। জেনিফার লিন লোপেজ একাধারে আমেরিকান অভিনেত্রী, সংগীত শিল্পী, বিনোদন তারকা, ফ্যাশন ডিজাইনার, নৃত্য শিল্পী, ব্যবসায়িক উদ্যোক্তা ও প্রযোজক। জে লো নামেই তার সবচেয়ে তারকা খ্যাতি। গুণী শিল্পীর জন্মদিন ২৪ জুলাই। ১৯৬৯ সালের এই দিনে আমেরিকার নিউইয়র্কে জন্ম তার।

৪৬ পেরিয়ে গেলেও আজও জেলো ঠিক যেন ষোড়শী তরুণীকেও হার মানাবে। এমনকি তার বিবাহ বিচ্ছেদের পরও তিনি সুন্দরীই রয়ে গেছেন। তিন বোনের মধ্যে দ্বিতীয় জেলো।

ছোটবেলা থেকেই নাচ গানের প্রতি ঝোঁক ছিল লোপেজের। ১৯৮৬ সালে মাই লিটল গার্ল নামক ছবির ছোট্ট একটি চরিত্রের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন, যদিও তার অভিভাবকের মতে চরিত্রটি হিসপানিক হিসেবে অবাস্তব ছিল। ১৯৯১ সালে ইন লিভিং কালার নামক অনুষ্ঠানে নাচের মাধ্যমে তিনি বিনোদন জগতে নিয়মিত হন। ১৯৯৭ সালে সেলেনা নামক চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মূল ভূমিকায় আসেন। তার পরের বছর আউট অব সাইট চলচ্চিত্রে অভিনয় করে লোপেজ লাতিন আমেরিকার প্রথম অভিনেত্রী হিসেবে দশ লক্ষ ডলার পারিশ্রমিক পান।

১৯৯৯ সালে তার প্রথম গানের অ্যালবাম অন দ্য সিক্স বের হবার পর তিনি অভিনয় জীবন থেকে সংগীত জগতে সার্থকভাবে পদার্পণ করেন। চলতি বছর মুক্তি পেয়েছে জে লো অভিনীত চলচ্চিত্র দ্য বয় নেক্সট ডোর। ২০১৪ সালে তার মিউজিক স্টুডিও অ্যালবাম অল নোন অ্যাস-এ. কে.এ রিলিজ পায়।

ব্যক্তিগত জীবনে নানা গুঞ্জনে মুখর জেলো। তবে পারিবারিক টানপোড়ন, বয় ফ্রেন্ডের সঙ্গে বিচ্ছেদের সুর, নতুন করে বিয়ের সিদ্ধান্ত সব কিছু মিলিয়ে কিছুটা ভাবিয়ে তুলেছে লোপেজকে। ভক্তদের মতে জেলো সব বাধা বিপত্তি ভেঙ্গেই এগিয়ে যাবে সামনের দিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেনিফার লোপেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬

পেনাল্টি না নেয়ার যে কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়াস

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বরগুনায় চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জুলাই ৬, ২০২৬
খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান? Khamenei | Khamenei Funeral

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT