চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনারেল র‌্যাংক ব্যাজ পরলেন নতুন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
বাংলাদেশ
A A
আজিজ আহমেদ-সেনাপ্রধান-র‌্যাংক ব্যাজ

জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে নতুন সেনাপ্রধান আজিজ আহমেদকে। মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাকে জেনারেল পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

পরে সেনাপ্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয়।

সোমবার দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান আজিজ আহমেদ। এর আগে সোমবার সকালে সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে গার্ড অফ অনার প্রদান করা হয়।

গত ১৮ জুন বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস পিএসসি, জি’কে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়।আজিজ আহমেদ-সেনাপ্রধান-র‌্যাংক ব্যাজ

২৫ জুন ২০১৮ বিকেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার।

রোববার প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেন বিদায়ী সেনাপ্রধান। সাক্ষাতে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজিজ আহমেদসেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT