সৌদি আরবের জেদ্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন।
এ উপলক্ষে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজী ও বাংলা শাখায় অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাংঙ্গন প্রতিযোগিতা।
রাতে কনস্যুলেট প্রঙ্গনে কয়েকশত প্রবাসীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় প্রবাসী শিশু কিশোররা।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম।







