চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে শোক দিবস পালন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৩:১০ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২১
প্রবাস সংবাদ
A A

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে প্রাঙ্গণে স্থানীয় সময় সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন।

এরপর তার নেতৃত্বে কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়। প্রবাসী বিভিন্ন সামাজিক পেশাজীবী গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতির পিতার প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এছাড়া বিকেলে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ ১৫ আগস্ট এর সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী,মপররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

আলোচনা সভায় কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ৭৫ এর ১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞসহ জাতির পিতার জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। তিনি বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে হত্যা করতে চেয়েছিল যা সফল হয়নি, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বঙ্গবন্ধুর অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে।

কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে যা বিশ্বে রোল মডেল।

Reneta

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেদ্দাবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT