চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৯:৩২ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০২০
প্রবাস সংবাদ, মুজিব শতবর্ষ
A A
জেদ্দায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন-মুজিববর্ষ

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন হয়েছে। একইসঙ্গে শুরু হয়েছে মুজিববর্ষের ক্ষণগণনা।

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ পালনের ক্ষণগণনার উদ্বোধন করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা কনসাল জেনারেল ফয়সাল আহমেদ।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে বাংলাদেশের পাশাপাশি জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কনসাল জেনারেল বলেন, বঙ্গবন্ধুর স্বদেশে ফিরে আসায় বাঙালি জাতি মুক্তির মহাযাত্রায় স্বাধীনতার স্বাদ পেতে শুরু করে।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ফয়সাল আহমেদ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর দেয়া বিজয়ের আলোকবর্তিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে মিরাকল সাধিত হয়েছে।’জেদ্দায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন-মুজিববর্ষ

দিবসের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠানে কনস্যুলেটের প্রথম সচিব কে এম সালাহ উদ্দিনের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনান যথাক্রমে শ্রম কল্যাণ কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম, কাউন্সিলর ভিসা ও পাসপোর্ট মোহাম্মদ কামরুজ্জামান এবং রাজনৈতিক সচিব কামরুজ্জামান ভূঁইয়া।

অনুষ্ঠানে জেদ্দা, মক্কা, তায়েফসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

Reneta

অন্যদিকে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর আত্নজীবনী,বাঙ্গালি জাতির মুক্তির আলোকবর্তিকা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা কন্সাল জেনারেল ফয়সাল আহমেদ।

জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জেদ্দা আওয়ামী পরিষদের সভাপতি সাংবাদিক কাজী সালাহ উদ্দিন নওফেল,বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেদ্দার সভাপতি এডভোকেট মাহমুদ হাসান শামিম, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট কবি কোরবান আলী বিশ্বাস সহ আওয়ামী ফাউন্ডেশন এর সভাপতি ওয়াজিউল্লাহ প্রমুখ।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক সারতাজুল আলম দিপু, আওয়ামী পরিষদের সহ সভাপতি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি খন্দকার আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেদ্দার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা। বাপ্পি লস্কর, সহ জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেদ্দামুজিববর্ষমুজিববর্ষ উদযাপনমুজিববর্ষের ক্ষণগণনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT