সৌদিআরবের বন্দর ও শিল্প নগরী জেদ্দায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের সম্মানে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে সৌদিআরব প্রবাসী শরিয়তপুর কল্যাণ সমিতি।
সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাবিবুর রহমান বেপারি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন সরকার, বোরহান উদ্দিন হাওলাদার, সুলতান আহমেদ সরদার, সফিক জামান সুমন, ওমর তাঁতী ও জাফর ঢালি।
২০২০-২০২১ অর্থ বছরে প্রবাসীরা ২ হাজার ৪৭০ কোটি ৭৭ লাখ ডলার বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছে বলে জানিয়ে প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন উপ-মন্ত্রী। তিনি প্রবাসীদের অর্থনীতির চালিকা শক্তি বলে উল্লেখ করে প্রবাসীদের জন্য সরকারের গৃহীত কর্মসূচি তুলে ধরেন।








