চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় ‘খাজাঞ্চী ইউনিয়ন জনকল্যাণ সংস্থা’র অভিষেক

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১:৩৩ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২০
প্রবাস সংবাদ
A A

প্রকৃতির অন্যতম লীলাভূমি সিলেট। ধর্মীয় দিক থেকে সিলেট যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক তেমনই এ অঞ্চলের প্রচুর মানুষ ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছেন।

রেমিট্যান্সের মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সঞ্চিত অর্থ পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে এ অঞ্চলের প্রবাসীদের রয়েছে বিশেষ অবদান।

বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবে কাজ করছেন বিপুল সংখ্যক সিলেট প্রবাসী। সিলেট অঞ্চলের প্রবাসীরা যেখানেই বসবাস করছেন সেখানে তারা গড়ে তুলেছেন এক টুকরো সিলেট। প্রবাসে ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে রয়েছে তাদের অনন্য অবদান।

এই অঞ্চলের প্রবাসীরা সবসময়ই নিজেদের প্রাধান্য দিয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছেন। প্রবাসেও খেলাধুলা, সংস্কৃতি চর্চা এমনকি একে অপরের সমস্যা সমাধানে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় তারা সৌদি আরবের জেদ্দায় গড়ে তুলেছেন ২ নং খাজাঞ্চী ইউনিয়ন জনকল্যাণ সংস্থা।

সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে এলাকার ব্যবসা বাণিজ্য উন্নয়নে অবদান রেখে নজর কেড়েছেন প্রবাসীদের মধ্যে।

Reneta

সংগঠনের সভাপতি জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আরশ আলী গনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে সাড়া জাগিয়েছেন। ইতোমধ্যে সংগঠনের সদস্য সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।

গতকাল সৌদি আরবের বাণিজ্যিক রাজধানীর লোহিত সাগর তীরবর্তী স্থানীয় একটি হোটেলে সংগঠনের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

অভিষেক অনুষ্ঠানে আলহাজ্ব আরশ আলীর সভাপতিত্বে ও আব্দুল কুদ্দুস মান্না, রাসেল মাহমুদ ও আব্দুল্লাহ তালুকদার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং খাজাঞ্চী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান পীর মোঃ লিয়াকত হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দার ইয়ং স্টার ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সংস্কৃতিক ব্যক্তিত্ব জসিমউদ্দিন ভুঁইয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যবসায়ী ফখরুল ইসলাম মুন্সী, সালেহ আহমেদ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ওয়েস আহমেদ, সংগঠনের অন্যতম উপদেষ্টা আব্দুর রউফ, রিপোটার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল এর সভাপতি ও চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন।

এছাড়া সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং করনীয় নিয়ে ফখরুল ইসলাম পিপরের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল খায়ের রেদওয়ান, ফখরুল ইসলাম রিপন, সিরাজুল ইসলাম, আরফান আলী, রুহুল আমিন, হাবিবুর রহমান লালা, কাওছার আহমেদ, আরফান আলী, মাখন মিয়া মানিক মিয়া, রাজা মিয়া, আনোয়ার হোসেন, মঞ্জুর আহম্মেদ, আরিফুর রহমান, মাহবুবুর রহমান, সাজ্জাদ মিয়া, ইলিয়াস আলী, চুনু মিয়া, ফরিদ আহমদ, সুরমান আলী, নুর প্রবাসী, মুস্তাফিজুর রহমান আতিক, আলামিন, রিপন মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেদ্দা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT