চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় কারফিউ সময় পরিবর্তন; মসজিদে নামাজ নিষিদ্ধ

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১০:৩৭ পূর্বাহ্ন ০৬, জুন ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বৈশ্বিক করোনাভাইরাস প্রতিরোধের সৌদি সরকার বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় আবারও কারফিউর সময়সীমা পরিবর্তনসহ নিষিদ্ধ করা হয়েছে মসজিদে জামাতে নামাজ।

৬ জুন  থেকে ২১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে, এছাড়া পবিত্র নগরী মক্কার পাশাপাশি জেদ্দা অঞ্চলে মসজিদে জামাতে নামাজ আদায়, একসাথে ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সি (এসপি)এর বরাত দিয়ে প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গেজেট।

গত ২৩ মার্চ থেকে সৌদি আরব জুড়ে জারি হওয়া কারফিউ লকডাউন, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাপনা বন্ধ, মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ, অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণিবিতান, সিনেমা হল, মার্কেটগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার পর সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতি আশানুরূপ উন্নতি হওয়ায় গত ২৮ মে থেকে পবিত্র নগরী মক্কার ছাড়া সৌদি আরব জুড়ে সকাল ৬ টা থেকে  সন্ধ্যা ৮ টা পর্যন্ত কারফিউ শিথিল করেন সৌদি সরকার।

কিন্তু গতকাল থেকে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় আজ প্রাথমিকভাবে বন্দরনগরী জেদ্দা অঞ্চলে কারফিউ সময়সীমা পরিবর্তন করেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র বলছে, আগামী কয়েক দিনের মধ্যে যদি অন্যান্য অঞ্চলেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়তে থাকে তাহলে ওইসব অঞ্চলেও কারফিউসহ লকডাউন এর আওতায় আসতে পারে।

অন্য একটি সূত্র বলছে, শুধু করোনাভাইরাস এর কারণেই জেদ্দায় কারফিউ সময়সীমা পরিবর্তন করা হয় নাই।

Reneta

সূত্রটি আরো বলছে, আসন্ন হজের ব্যাপারে সৌদি সরকার আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে যার কারণে মক্কা জেদ্দা অঞ্চলে অস্থায়ী হাসপাতাল নির্মাণসহ অনেকগুলো পদক্ষেপ নিতে যাচ্ছে যদিও অফিশিয়ালি এ ব্যাপারে এখনো কোনো কিছু বলা হয়নি তারপরেও হজের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

যদিও আন্তর্জাতিকভাবে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর আসন্ন হজে অংশে না নেয়ার ব্যাপারে জানিয়ে দিয়েছে
অন্যদিকে  ইউরোপ, আমেরিকার হজের এজেন্সিগুলো ওই সমস্ত দেশের হাজীদের জন্য মক্কা মদিনায় যেসব হোটেল বুকিং দেয়া হয়েছিল তা ইতিমধ্যে বাতিল করা হয়েছে হয়েছে বলে হোটেল সূত্রগুলো জানিয়েছে। যার কারণে আন্তর্জাতিক পরিসরে হজের অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ায় সৌদি সরকার আগামী কিছুদিনের মধ্যেই হজের  বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানা গেছে।

গতকাল পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে ৯৫৭৪৮ জন আক্রান্ত হয়েছেন এরমধ্যে ২২৫ জন বাংলাদেশি সহ কোভিড-১৯এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৪২ জন।তবে সৌদি আরবে কোভিড-১৯  থেকে রেকর্ড সংখ্যক অর্থাৎ ৭০ হাজার ৬১৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসজেদ্দানামাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব

এপ্রিল ১, ২০২৬

যুদ্ধ শেষ করা বিষয়ে যে বার্তা ইরানের প্রেসিডেন্টের

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগ্রহীত

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

এপ্রিল ১, ২০২৬

৪৮ দলের বিশ্বকাপে কোন মহাদেশ থেকে কয়টি দেশ সুযোগ করে নিলো

এপ্রিল ১, ২০২৬
QatarEnergy

কাতারের উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT