বলিউডের ‘জুড়ুয়া গার্ল’ কারিশমা কাপুরের সঙ্গে দেখা গেল বরুণ ধাওয়ানকে। তারা একসঙ্গে নাচলেন নব্বইয়ের দশকের ‘জুড়ুয়া’ ছবির বিখ্যাত গান ‘ট্যান ট্যানা ট্যান’ এর সাথে। সেই ছবিটি নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করতেও ভুললেন না বরুণ।
নব্বই এর দশকে ‘জুড়ুয়া’ ছবিতে কারিশমা কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান। সেই সময়ে ছবিটির ‘ট্যান ট্যানা ট্যান’ গানটি ব্যাপক হিট করে। আর ‘জুড়ুয়া টু’ তে সেই গানের রিমেকে এবার থাকছেন বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং তাপসী পান্নু। তাই গানটি মুক্তি পাওয়ার আগে ‘জুড়ুয়া গার্ল’ কারিশমাকে সঙ্গে নিয়ে বরুণ নাচলেন সেই গানের সাথে। এ যেন দুই দশকের সেতুবন্ধন।
নব্বই এর দশকের ছবি ‘জুড়ুয়া’র সিক্যুয়াল ‘জুড়ুয়া টু’। এই ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং তাপসী পান্নু। ছবিটি মুক্তি পাবে আগামী ২৭ শে সেপ্টেম্বর। ডেকান ক্রনিকল।







