চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইতে আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১৭, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

সরকার আগামী জুলাই মাস থেকে আবারও কোভিড-১৯ এর গণটিকা প্রদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এ লক্ষ্যে টিকা সংগ্রহে সরকারের নিরন্তর প্রয়াস অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও ৫৩ হাজার ৩৪০টি বাড়ি বিতরণ উপলক্ষে আজ অপরাহ্নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মুখ্য সচিব বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, জুলাই মাস থেকে হয়তো আবার গণহারে টিকা দান শুরু করতে পারবো।’

টিকা পেতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ আমরাও যোগাযোগ করে চলেছি। ইতোমধ্যে আমরা কয়েকটা দেশের সঙ্গে কথা বলেছি প্রত্যাশা করছি খুব দ্রুত আমরা পাবো। প্রতিদিনই অন্তত পক্ষে একেকটা দেশ বা কোম্পানির সঙ্গে কথা বলে যাচ্ছি। একই সঙ্গে আমাদের বাংলাদেশেও টিকা উৎপাদন করার চেষ্টা করছি।’

টিকা কেনার জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে জানিয়ে মূখ্য সচিব বলেন, অর্থাৎ আমরা কিন্তু কারো দয়া চাই না। প্রধানমন্ত্রী কিন্তু সব সময় বলছেন আমাদের ফ্রি দরকার নেই। আমরা টাকা দিয়ে কিনবো। যেখানে পাওয়া যায় সেখান থেকে কেনা হবে এবং আমরা অনেক দূর এগিয়েছি।

Reneta

টিকা সংকট প্রসঙ্গে ড. আহমদ কায়কাউস বলেন, বর্তমানে ভ্যাকসিন মার্কেটটা সেলারস মার্কেট, কেউ বিক্রি করছে না। আমরা পৃথিবীর সব জায়গায় চেষ্টা করেছি প্রথম দিন থেকে, তখন আমাদের কাছে যে অপশনটা ছিল সেটা আমরা গ্রহণ করেছি এবং কম দামে পেয়েছি।

তিনি বলেন, আমরা সোর্সিংএর জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপ বা চায়নাসহ সব দেশে প্রতিনিয়ত আমাদের রাষ্ট্রদূতরা যোগাযোগ করে চলেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ণ-২-এর প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণটিকাজুলাইপ্রধানমন্ত্রীভ্যাকসিন কর্মসূচি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অংশুর কথা-সুরে তানভীর তারেকের ‘ঘরের ভেতর নদী’

পরবর্তী

সুপার লিগে তামিমকে পাচ্ছে না প্রাইম ব্যাংক

পরবর্তী

সুপার লিগে তামিমকে পাচ্ছে না প্রাইম ব্যাংক

সাব্বির ও শেখ জামাল ম্যানেজারকে জরিমানা

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT