চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইতেই নিকের সঙ্গে প্রিয়াঙ্কার এনগেজমেন্ট?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৮
বিনোদন
A A

জল্পনা ছিল অনেক দিন ধরেই কিন্তু এবার বোধ হয় তা বাস্তবে রূপ নিচ্ছে। প্রিয়াঙ্কার থেকে ১০ বছরের ছোট নিককে নিয়ে তো এতদিন বেশ প্রেমের গুঞ্জন ছিল। এবার মনে হয় সেই প্রেম পরিণতি পেতে যাচ্ছে। সাতপাকে বাঁধা পড়ার আয়োজন চলছে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাসের।

বর্তমানে বলিউডের গরম খবর, নিক ও প্রিয়াঙ্কার বিয়ে। একটি সূত্র বলছে, সামনের মাসেই নিক জোনাসের সঙ্গে এনগেজমেন্ট করছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের অলিতে গলিতে কান পাতলে এখন এই খবরই কেবল শোনা যাচ্ছে।

নিক জোনাসের সঙ্গে হাতে হাত রেখে প্রিয়াঙ্কা চোপড়ার ঘোরাফেরার বিষয়টি প্রথম থেকেই বেশ শোরগোল ফেলে দিয়েছিল মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রিয়াঙ্কাকে পারিবারিক বিয়েতে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন নিক।

আবার প্রিয়াঙ্কাও গত বৃহস্পতিবার নিককে নিয়ে মুম্বাই সফরে আসেন। সেসময় ধারণা করা হয়েছিল, বিয়ের জন্য নিককে প্রিয়াঙ্কা মায়ের সাথে দেখা করানোর উদ্দেশ্যেই এই সফরে আসেন তারা। এমনকি প্রেমিকসহ মাকে নিয়ে একসঙ্গে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজও সেরেছেন তারা। আর তাই তো সব সমীকরণ মিলিয়ে নিক আর প্রিয়াঙ্কার সম্পর্ক যে গভীরতর হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে আপাতত গোয়ায় ছুটির মেজাজে সময় কাটাচ্ছেন তারা। তাদের এই ছুটিতে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কার বোন পরিণীতি চোপড়া। গোয়ায় তাদের হুল্লোড়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এসবের মধ্যেই এখন শোনা যাচ্ছে জুলাইয়ের শেষে অথবা আগষ্টের প্রথমে নিকের সঙ্গে এনগেজমেন্ট করবেন দেশি গার্ল। তবে এ নিয়ে এখনো কোন চুড়ান্ত ঘোষণা দেননি ‘প্রিনিক’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়াঙ্কা ও নিক জোনাস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT