চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাস ছাড়লেন ‘বিরাগভাজন’ আলভেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ন ২৮, জুন ২০১৭
স্পোর্টস
A A

দিবালাকে জুভেন্টাস ছাড়ার পরামর্শ দিয়ে ক্লাব কর্মকর্তাদের বিরাগভাজন হয়েছিলেন আলভেজ। প্রধান নির্বাহী জিওসেপ্পে মারোত্তা নিশ্চিত করেছিলেন আগামী মৌসুমে আর তুরিনের দলটিতে থাকছেন না ব্রাজিলিয়ান রাইটব্যাক। শেষ পর্যন্ত আলভেজের কাছ থেকেও এল ক্লাব ছাড়ার ঘোষণাটি।

জুভেন্টাস ছাড়ার সিদ্ধান্ত জানানোর জন্য ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন আলভেজ। লিখেছেন, ‘জুভেন্টাসের সঙ্গে পেশাদার সম্পর্ক শেষ হল। সেইসব মানুষের স্মৃতি আমার সঙ্গী হচ্ছে, যারা ভালোবাসা ও আবেগ দিয়ে জুভেন্টাসের মত একটি অসাধারণ ক্লাব গড়ে তুলেছেন।’

আলভেজ এখন পুরনো গুরু পেপ গার্দিওলার কাছে ফিরছেন বলেও সংবাদ মাধ্যমে খবর আসছে। এই গ্রীষ্মেই ম্যানচেস্টার সিটিতে পা রাখতে যাচ্ছেন তিনি।

৩৪ বছর বয়সী আলভেজের জুভেন্টাস ছাড়ার পেছনে ক্লাবের বিরাগভাজন হওয়ার কারণটি সামনে চলে আসে কিছুদিন আগে। আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকে জুভেন্টাস ছাড়ার পরামর্শ দিয়ে ক্লাব কর্মকর্তাদের রোষে পড়েন তিনি। ক্লাব সমর্থকরাও বিষয়টি ভালো চোখে নেয়নি। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তাই আলভেজকে তুরিন ছাড়ার পথই বেছে নিতে হত।

কিন্তু আলভেজ বা সদ্য সাবেক হওয়া ক্লাব কর্তৃপক্ষের কেউই চাননি কাঁদা ছোড়াছুঁড়ির মধ্য দিয়ে সব শেষ হোক। তাই আর আসল কারণ নিয়ে জল ঘোলা করেনি কোন পক্ষই। মারোত্তা অবশ্য পরোক্ষে স্বীকার করেছিলেন কিছুটা, ‘এটা কোন দ্বন্দ্ব নয়। নিজের ইচ্ছাটাই এখানে বড় কিছু। হয়তো বিদায়টা একটু তিক্ত হয়েছে, কিন্তু আমি আবারও বলছি এখানে কোন দ্বন্দ্ব ছিল না।’

বার্সেলোনায় থাকতে আলভেজকে ভালো মতই ব্যবহার করেছেন গার্দিওলা। জাভি-ইনিয়েস্তাদের ছাড়িয়ে মেসিকে দিয়ে সর্বোচ্চ ৪২টি গোল করিয়েছেন এই ব্রাজিলিয়ান। জুভেন্টাসেও দেখিয়েছেন আগের সেই ঝলক। ম্যানসিটি ও চেলসির মত ইংলিশ জায়ান্ট ক্লাবগুলো তার দিকে চেক বাড়িয়েই রেখেছিল। সম্ভবত বাজিটা জিততে যাচ্ছে গার্দিওলার ক্লাবই।

Reneta

বার্সায় থাকতে গার্দিওলার অধীনে দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং তিনটি লা লিগা জিতেছেন আলভেজ। আর জুভেন্টাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে খেলে সিরি আ ও ইতালিয়ান কাপ জিতেছেন। কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে জুভরা না হারলে যোগ হতে পারত আরেকটি ভারী শিরোপা।

Jui  Banner Campaign
ট্যাগ: আলভেজজুভেন্টাস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT