চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসের সঙ্গে চুক্তির খুব কাছে সুয়ারেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

গঞ্জালো হিগুয়েনকে ‘না’ বলে দিয়েছে জুভেন্টাস। এতে একজন স্ট্রাইকার কমে গেছে। শূন্যস্থান পূরণে বার্সেলোনার লুইস সুয়ারেজকে চাচ্ছে জুভরা। একাধিক সংবাদ মাধ্যমের খবর, ইতালিয়ান ক্লাবটির সঙ্গে চুক্তির খুব কাছে পৌঁছে গেছেন উরুগুয়ে ফরোয়ার্ড।

২০১৯-২০ মৌসুমে ৩৬ ম্যাচে ২১ গোল করলেও নতুন কোচ রোনাল্ড কোম্যানের বার্সাকে ঢেলে সাজানোর পরিকল্পনায় থাকছেন না সুয়ারেজ। ডাচ কোচ এরইমধ্যে ক্লাব ছাড়ার রাস্তাও দেখিয়ে দিয়েছেন তাকে। থাকলেও বেশিরভাগ সময় ডাগআউটে বসে থাকতে হবে, এমন কথা শোনার পর ছয় বছরের শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।

ইতালিয়ান পত্রিকা লা গেজেত্তা ডেল্লো স্পোর্তের প্রতিবেদন, সুয়ারেজ ও জুভেন্টাসের প্রতিনিধিরা দুবার আলাপ করেছেন। চুক্তি পাকা করতে জুভেন্টাসের স্পোর্টস ডিরেক্টর পাভেল নেদভেদের সঙ্গে ফোনে কথা হয়েছে সুয়ারেজের।

জুভেন্টাসের সঙ্গে সুয়ারেজের চুক্তি বেশ লোভনীয়ই। কর কেটে রেখে ক্লাবটিতে মৌসুমপ্রতি ১০ মিলিয়ন ইউরো বেতন পাবেন সাবেক আয়াক্স ও লিভারপুল তারকা। বর্তমানে বার্সাতে একই বেতন পান তিনি। এর বাইরে ইতালির কর ঝামেলা এড়াতে বাড়তি ৫ মিলিয়ন ইউরো পাবেন।

সুয়ারেজের বাইরে রোমার বসনিয়ান স্ট্রাইকার এডেন জেকোকেও পছন্দ তুরিনের ক্লাবটির। সমস্যা হচ্ছে জেকোকে আনতে হলে ১০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি গুনতে হবে। যেখানে সুয়ারেজ এখন ফ্রি এজেন্ট। কেবলমাত্র সুয়ারেজকে না পেলে তখনই জেকোর দিকে ঝুঁকবে জুভেন্টাস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জুভেন্টাসবার্সেলোনালুইস সুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আমাকে বরখাস্ত করুক: মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৭, ২০২৬

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬

বিজেপির জয়ের পেছনে বিতর্কিত এসআইআর?

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT