চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসের জয়ের ম্যাচে বর্ণবৈষম্য’র ছায়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইনজুরির কারণে ক্রিস্টিয়ানো রোনালদো নেই। তবে সিআর সেভেনের অভাব খুব একটা টের পাচ্ছে না দল। পর্তুগিজ তারকাকে ছাড়াই মঙ্গলবার রাতে লিগে আরেকটি জয় তুলে নিয়েছে জুভেন্টাস। কিন্তু ক্যালগিরির বিপক্ষে জুভদের ২-০ গোলে পাওয়া জয়ের ম্যাচে পড়েছে বর্ণবৈষম্য’র ছায়া। শিকার হয়েছেন জুভেন্টাসেরই ইতালিয়ান টিনেজার মইস কিন।

কিনের জন্ম ইতালিতেই। তবে বাবা আইভরিকোস্টের। ম্যাচের শেষদিকে আক্রমণের শিকার হন কিন। নির্ধারিত সময়ের খেলা তখন পাঁচ মিনিট বাকি, তখন গোল করেন কিন। তখন গোলবারের পেছন দিকে থাকা ক্যালগিরির সমর্থকরা কিনকে নিয়ে বর্ণবৈষম্যমূলক আচরণ করে।

গোল করার পর দু’হাত প্রসারিত করে উদযাপন করেন কিন। তখন পাশ থেকে ক্যালগিরি সমর্থকরা চেঁচামেচি করতে থাকে। যার মধ্যে ‘বিইউইই’ শব্দও শোনা যায়। ইতালিয়ান মিডিয়া জানাচ্ছে, এই শব্দটা সেখানকার ফুটবলে ফুটবলারদের অপমান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাছাড়া ভিড়ের মধ্য থেকে বানর বলার শব্দও শোনা যায়।

গোলের পর সমর্থকদের এমন আচরণে দ্রুতই প্রতিক্রিয়া জানান জুভেন্টাসের ব্লেইস মাতুইদি। রেফারির কাছে কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি শেষ বাঁশি বাজানোর আগেই মাঠ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন ফরাসি তারকা। গত বছর একই মাঠে বর্ণবৈষম্য’র অভিযোগ তুলেছিলেন মাতুইদি নিজেও। তখন ক্ষমা চেয়েছিল ক্যালগিরি।

ওই ঘটনায় তিন মিনিটের মতো খেলা বন্ধ থাকে। এসময় সমর্থকদের হুশিয়ার করা হয়। তিন ধাপের সতর্কতায় শেষ পর্যন্ত মাঠ থেকে বের করে দেয়ার প্রসঙ্গ ছিল। এরপর খেলা শুরু হলেও গ্যালারি থেকে আরও বেশি অবজ্ঞাসূচক ধ্বনি ভেসে আসে। ফলে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি।

ম্যাচের ২২ মিনিটেই হেড থেকে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।

Reneta

এই জয়ে ৩০ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে জুভেন্টাস। দ্বিতীয়স্থানে থাকা নাপোলির জুভেদের চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুভেন্টাসলিড স্পোর্টসসিরি অ’
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT