চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসকে জিতিয়ে ছয় দশকের রেকর্ড স্পর্শ রোনালদোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইতালিয়ান সিরি আ’ লিগের আবারও গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বড় জয় পেয়েছে তার দল জুভেন্টাসও। ফিওরেন্টিনার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে অ্যালিগ্রির শিষ্যরা। দলের অন্য দুটি গোল করেন রদ্রিগো বেনতানকুর ও জিওর্জিও চিয়েল্লিনি। এই জয়ে ৬০ বছরেরও বেশি আগের একটি রেকর্ড ছুঁয়ে সেরা শুরু করেছে জুভরা।

এদিন ফিওরেন্টিনার মাঠে শুরু থেকেই দাপট দেখায় জুভেন্টাস। ম্যাচের ৩১ মিনিটে বেনতানকুরের গোলে লিড নেয়ার পর দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে চিয়েল্লিনি ব্যবধান দ্বিগুণ করেন। পরে ৭৯ মিনিটে পেনাল্টি থেকে করেন সিআর সেভেন। ১৯৫৭ সালে জুভদের হয়ে প্রথম ১৪ ম্যাচে গোলের দুই অঙ্ক ছুঁয়েছিলেন ওয়েলশ সুপারস্টার জন চার্লস।

এই গোলের মাধ্যমে পোল্যান্ডের ক্রিজিসটফ পিয়াটেকের সঙ্গে যৌথভাবে টপ স্কোরার হয়ে গেছেন রোনালদো। উভয়েরই এখন গোল সংখ্যা ১০। এদিন গোল করে ১৯৫০’র দশকের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন পর্তুগিজ তারকা।

ফিওরেন্টিনার বিপক্ষে আরও মাইলফলক স্পর্শ করেছে জুভেন্টাস। ইউরোপের শীর্ষ পাঁচটি ক্লাবের মধ্য একমাত্র তারাই চলতি মৌসুমে প্রতিপক্ষে মাঠে অপরাজিত।

লিগে ১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে শীর্ষস্থান মজবুত করা জুভিদের পয়েন্ট ৪০। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ২৮।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোজুভেন্টাসলিড স্পোর্টসসিরি অ’
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিরাজের ঘূর্ণিতে সকালেই শেষ ওয়েস্ট ইন্ডিজ

পরবর্তী

দ্বিতীয় ইনিংসেও দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

পরবর্তী

দ্বিতীয় ইনিংসেও দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

চীন-যুক্তরাষ্ট্র-বাণিজ্য শুল্ক-জি২০ সম্মেলন

বাণিজ্য শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করল চীন-যুক্তরাষ্ট্র

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT