চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসও ছাড়বেন রোনালদো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে জুভেন্টাসের বিদায়টা ইউরোপিয়ান ফুটবলে বড় রকমের ধাক্কাই দিয়েছে। ধাক্কার বেশিটা গেছে জুভেন্টাসের উপর দিয়ে। সিরি আর শিরোপা স্কুডেট্টো নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা ইতালিয়ান জায়ান্টদের এখন আর লিগ শিরোপা দিয়ে মন ভরে না। প্রয়োজন চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল। সে উদ্দেশে রিয়াল মাদ্রিদ থেকে আনা ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিন্তু কোয়ার্টার থেকে বিদায়ের পর ইতালিয়ানদের একটাই প্রশ্ন, কী লাভ হল এত অর্থ ঢেলে রোনালদোকে এনে?

একই প্রশ্ন সম্ভবত ঘুরপাক খাচ্ছে রোনালদোর মনেও! যে চ্যালেঞ্জ জয়ের উদ্দেশে স্পেন ছেড়ে ইতালিতে আসা, তা কোয়ার্টার ফাইনালেই শেষ। কী লাভ হল তুরিনে এসে?

দুপক্ষের দ্বন্দ্ব-সংশয় এক সুতোয় গেঁথে দিয়েছে ইতালিয়ান পত্রিকা লা রিপাবলিকা। তাদের বৃহস্পতিবারের সংস্করণ বেশ নাড়া দিয়েছে জুভেন্টাস ভক্তদের। তাদের প্রতিবেদনে ভবিষ্যতবাণী, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের খেসারত জুভেন্টাসকে দিতে হবে রোনালদোকে ছেড়ে দেয়ার মাধ্যমে!

Banglabid

২০২২ পর্যন্ত রোনালদোর সঙ্গে চুক্তি আছে জুভেন্টাসের। লা রিপাবলিকা বলছে, সেই সময় পর্যন্ত ইতালিতে থাকার ধৈর্য হবে না পর্তুগিজ মহাতারকার। হয়তো সর্বোচ্চ আরেকটা মৌসুম দেখবেন। সেটির ফলাফলও যদি হয় এ মৌসুমের মতো, তাহলেই শেষ! নতুন চ্যালেঞ্জের খোঁজে নেমে পড়বেন সিআর সেভেন।

চাইলেই যে রোনালদোকে ছেড়ে দেবে জুভেন্টাস সেটিও না। কারণ ১২০ মিলিয়ন খরচ করে আনা খেলোয়াড়, বিনিয়োগের টাকাটাও উসুল করে নেয়া দরকার। সেই উসুলটা হবে কীভাবে? লিগ জয়ের মাধ্যমে? সেটা তো জুভেন্টাস গত সাত মৌসুম ধরে টানা করে চলেছে, রোনালদোকে ছাড়াই।

ফিওরেন্টিনার বিপক্ষে লিগের পরবর্তী ম্যাচটা ড্র করলেই ঘরে আসবে টানা অষ্টম স্কুডেট্টো। এই লিগ শিরোপা এখন খুব একটা আনন্দ দেয় না ক্লাব সমর্থকদের। তাদের দরকার ছিল চ্যাম্পিয়ন্স লিগ। সেজন্যই রোনালদোর জুভেন্টাসে আসা।

Reneta

চাইলেও অবশ্য কোয়ার্টার থেকে বিদায়ের দায়টা রোনালদোর ঘাড়ে দিতে পারছে না জুভরা। আয়াক্সের বিপক্ষে দুই লেগেই গোল করেছিলেন সিআর সেভেন। দ্বিতীয় রাউন্ডে তার হ্যাটট্রিকেই উড়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অর্থাৎ, রোনালদো যেখানে স্রোতের বিপরীতে একা লড়ছেন, বাকিরা গা ভাসিয়ে দিয়েছেন সেই স্রোতেই।

রোনালদোকে আটকাতে জুভেন্টাসকে তাই কিছু পরামর্শ দিয়েছে আরেক ইতালিয়ান পত্রিকা লা গ্যাজেত্তা ডেল স্পোর্ত। পত্রিকাটির পরামর্শ, জুভ কর্তারা কিছু সময়ের জন্য হলেও যেন বসেন তার সঙ্গে। প্রয়োজনে কিছু খেলোয়াড়ও না হয় অদল-বদল করা যেতে পারে রোনালদোর পরামর্শে। পাঁচবার ইউরোপ সেরা ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ব্যাপারে তার চেয়ে ভালো পরামর্শ আর কেইবা দিতে পারবেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোজুভেন্টাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬

বরিশালের সৌন্দর্য ও আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬

মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটোরে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT