ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, জুন মাসের ১ তারিখ
থেকে কল ড্রপ হলে সংশ্লিষ্ট মোবাইল ফোন কোম্পানীগুলোকে সঙ্গে সঙ্গেই
গ্রাহককে এক মিনিট ফেরত দিতে হবে।
রোববার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ
মন্ত্রণালয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কলড্রপ নিয়ে বৈঠকের পর
তিনি বলেন, কল ড্রপ এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। সেবার মান
উন্নত করতে অবশ্যই কল ড্রপ হওয়া বন্ধ করতে হবে।
বিটিআরসির একটি টিম এই কলড্রপের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করবে বলে জানান প্রতিমন্ত্রী।
৩১ মে’র পর দুই মাসের জন্য সব অনিবন্ধিত সিম বন্ধ থাকবে অাবারো তা উল্লেখ করে করে তারানা বলেন, এরপর নির্ধারিত সিম কেউ নিতে চাইলে তাকে সিমের দাম পরিশোধ করতে হবে।








