চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীর্ণ–পুরাতন যাক ভেসে যাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৭
শিল্প সাহিত্য
A A
পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা

শুভ নববর্ষ।

আজ পহেলা বৈশাখ। ১৪২৪ বঙ্গাব্দের প্রথম দিন। জীর্ণ–পুরাতনকে ভাসিয়ে দিয়ে নতুনের জয়গান করার দিন। নতুন বছরের পরিক্রমা শুরু হলো বাঙালির নিজস্ব বর্ষপঞ্জিতে। বাংলা ভাষাভাষীর জীবনে এল এক অমলিন আনন্দের দিন। আজ বৈশাখী উৎসব।

নববর্ষ মানে উৎ​সব, নতুনের আবাহন। সুদূর অতীত থেকে বাংলা ঘরে ঘরে উদযাপিত হয়ে আসছে বাংলার এই সর্বজনীন উৎ​সব। আজ গান হবে। আজ বাদ্য হবে।

রমনার বটমূলে ছায়ানটের প্রভাতি গানের আসর, চারুকলায় মঙ্গল শোভাযাত্রা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক ​সম্মেলন কেন্দ্রে হাজারও কণ্ঠে বর্ষবর​ণ, রবীন্দ্রসরোবরে গানের আসর। শহরজুড়ে থাকছে আরও নানা আয়োজন।

রাজধানী ঢাকাসহ সারা দেশের নানা বয়সী মানুষ সাড়ম্বরে উৎসবের আনন্দে মেতে উঠছে। পোশাক, খাওয়াদাওয়া, গানবাদ্য—সবকিছুতেই থাকছে বাঙালিয়ানা। সকালেই নগরবাসী ঘর থেকে বেরিয়ে পড়ছে সুসজ্জিত হয়ে। নারীরা পরছে লাল-সাদা শাড়ি, পুরুষের পরনে নকশা করা পাঞ্জাবি ও ফতুয়া। বাবা-মায়ের সঙ্গে থাকছে গালে, বাহুতে আলপনা আঁকা ফুটফুটে শিশুরা।

হালখাতা, কৃষি আর রাজস্ব আদায়ের সুবিধার্থে যে বাংলা সনের সূচনা হয়েছিল সম্রাট আকবরের যুগে, তা–ই এখন পরিণত হয়েছে বাঙালির প্রাণের উৎ​সবে।

Reneta

সাম্প্রতিক বছরগুলোতে বৈশাখের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা ও নারী নিগ্রহের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর প্রতিকার করতে গিয়ে ঢাকাসহ সারা দেশে উৎসব পালনের সময়সীমা এবার কমিয়ে দিয়েছে। গতবারও এটা করা হয়েছিল। এই পদক্ষেপের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিয়ে গতবারের মতো এবারও প্রশ্ন উঠেছে। বিধিনিষেধের এই ধারা স্থায়ী হলে বর্ষবরণের উৎসব স্বতঃস্ফূর্ততা হারাতে পারে, যা কোনোভাবেই বাঞ্ছিত নয়।

নববর্ষ আসে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় নিয়ে। সব অশুভ ও অসুন্দরকে পেছনে ফেলে বৈশাখ আসে নতুনের কেতন উড়িয়ে।

সবাই নির্বিঘ্ন-নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে ১৪২৪ বঙ্গাব্দকে বরণ করে নিক, এটাই সবার প্রত্যাশা।

নতুন বছরে সবার মঙ্গল হোক। সবার জীবন শান্তিময় হোক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শুভ নববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT