চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জীবন হোক ভালোবাসাময়’, তুষারের মধ্যে দাঁড়িয়ে বললেন শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

আজ বসন্তের প্রথম দিন। একইদিনে পালিত হচ্ছে ভালোবাসা দিবস। দুটি বিশেষ উৎসব একসঙ্গে হওয়ায় আনন্দের মাত্রাও দ্বিগুণ। সাধারণ মানুষের পাশাপাশি পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের রঙে তারকারাও রঙিন।

তারকারা নিজেদের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন, জানাচ্ছেন শুভেচ্ছাও। বাদ যাননি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানও। সুদূর মার্কিন মুলুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফায়েড ইনস্টাগ্রাম ও ফেসবুকে ‘ঢালিউড কিং’ তার ভক্তদের জন্য পাঠিয়েছেন ভালোবাসা।

সেই শুভেচ্ছা বার্তায় একটি ছবি পোস্ট করেছেন শাকিব। যেখানে দেখা গেল, শুভ্র তুষারের মাঝে একটি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পরনে শীত পোশাক, মাথায় টুপি, চোখে সানগ্লাস। শাকিবের পুরো গায়ে তুলোর মতো তুষার কণায় আবৃত।

সোমবার দুপুরে শাকিবের পোস্ট করা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে। ছবিটির ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘বসন্ত বাতাসে আজ ভালোবাসার ঘ্রাণ। হৃদয় থেকে হৃদয়ে সেই রঙয়ের ছড়াছড়ি। এমন বন্ধন আমাদের মাঝে সারাবছর থাকুক। প্রকৃতির রঙ ছড়িয়ে যাক সবার মনে। জীবন হোক ভালোবাসাময়।’

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়া এবং অবকাশ যাপনের জন্যই তার এই ভ্রমণ। সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রে থেকে সিনেমাও করবেন। হলিউডসহ মার্কিন মুলুকের বিভিন্ন স্থানে হবে সিনেমার শুটিং।

সেই সিনেমার প্রি-প্রডাকশনের কাজ করছেন তিনি। হিমেল আশরাফের পরিচালনায় শিগগির শাকিবের নতুন সিনেমার মহরত ও শুটিং হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভালোবাসা দিবসলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT