চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন হারানোর চেয়ে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা ভালো: কাশ্মীর গভর্নর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ন ২৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জম্মু ও কাশ্মীরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর কোনো ঘাটতি নেই এবং জীবন হারানোর চেয়ে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা ভালো বলে মন্তব্য করেছেন গভর্নর সত্য পাল মালিক।

রোববার দিল্লিতে সংবাদ মাধ্যম এএনআই’কে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

জম্মু ও কাশ্মীরে গভর্নর সত্য পাল মালিক বলেন, কাশ্মীরের এর আগে যতগুলো সংকট হয়েছে এর বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে প্রথম সপ্তাহে সেখানে প্রায় ৫০ জন নিহত হয়েছে।কিন্তু এবারের সংকটে কয়েক জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়লেও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কোনো নিহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।

সত্য পাল মালিক বলেন: ‘অবস্থা আগের চেয়ে স্বাভাবিক হতে শুরু করেছে।কাশ্মীরে এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ওষুধের কোনো ঘাটতি নেই। এমনকি মাংস, সবজি, ডিম ইত্যাদি ঈদের মধ্যেও মানুষের কাছে পৌঁছে দেয়া হয়েছে।’

তিনি বলেন, আমরা সব সময় চেষ্টা করে গেছি যাতে কোনো জীবনহানি না ঘটে। যদিও এখানে দশদিন ধরে টেলিফোন লাইন বিচ্ছিন্ন ছিল, থাক কিন্তু আমরাও খুব অচিরেই এই সমস্যার সমাধান করতে সক্ষম হবো।

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক সুবিধা বিলুপ্ত করার পরে ওই অঞ্চলে বিশেষ পরিস্থিতি বিরাজ করার অজুহাতে গত তিন সপ্তাহ ধরে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়।

Reneta

জম্মু ও কাশ্মীর উপত্যকায় ১২ দিন ধরে ফোন এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে ৫০ হাজারও বেশি সেনা মোতায়েন করা হয়। এবং এর পরপরই সেখানে কারফিউ জারি করা হয়।

কাশ্মীরের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ৯৭টি টেলিফোন লাইনের মধ্যে মাত্র ২৫ কাজ করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জম্মু ও কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটল কন্যা পুতুলের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৪০টিরও বেশি কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট: আমিনুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কততম হলেন জিএম কাদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটকীয় জুটিতে কানাডাকে হারাল আরব আমিরাত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT