চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন রক্ষার বর্ষপূর্তিতে শিশু-পুলিশের চা পার্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

একবছর আগে এই পুলিশটির বদৌলতেই জীবন ফিরে পেয়েছিলো শিশুটি। জীবন ফিরে পাওয়ার সেই দিনটির এক বছর পূর্তিতে সেলিব্রেশন তাই হতেই হয়। 

গতবছরের জুলাই মাসে ডালাসের এক পুলিশ অফিসারের উপস্থিতবুদ্ধি এসেছিলো খবরের কাগজের শিরোনামে। সেদিন ২২ মাস বয়সী বেক্সলি নরভেল হঠাৎই খেলতে খেলতে গিলে ফেলেছিলো আস্ত একটি কয়েন। 

কিছুক্ষণ পরেই বেক্সলির মা ট্যামি নরভেল দেখেন তার মেয়ের ঠোঁট ক্রমাগত নীল হয়ে উঠছে। সঙ্গে সঙ্গে সহায়তা চেয়ে ৯১১ তে ফোন করেন ট্যামি।

Banglabid

রলেটের পুলিশ অফিসার প্যাট্রিক রে তখন কেবল তার কম্পিউটার বন্ধ করছিলেন। কিন্তু খবর শুনে সঙ্গে সঙ্গেই তিনি ছুটে যান ঘটনাস্থলে। তারপরের  সময়টুকু বিভিষীকার মতো। একটু একটু করে ব্রেক্সলিকে শ্বাস নিতে সহায়তা করেন রে আর যোগান মানসিক শক্তি।

Reneta

ট্যামি নরভেল সাংবাদিকদের বলেন, আমি মোটেও চিনিনা এমন কারো কাছে মেয়ের দ্বায়িত্ব দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর কাজ। কিন্তু আমি তার উপর সমস্ত ভরসা রেখেছিলাম। বিশ্বাস করেছিলাম যেটা ঠিক সেটাই সে করবে। 

রের নিজেরও দুটি ছেলে সন্তান আছে। যতক্ষণ না ব্রেক্সলি শ্বাস নিতে পারছে ততক্ষণ সে তার চেষ্টা অব্যাহত রাখে। পরে একটি এক্সরে থেকে দেখা যায় ওটা একটা কয়েন ছিলো তবে ব্রেক্সলি সেটা কোথায় পেয়েছিলো কে জানে। ভয়াবহ সেই ঘটনার পর ফেসবুক পোস্টে ধন্যবাদ জানালেও রের ঋণ জীবনে কখনোই শোধ করা যাবে না বলেই মনে করেন ট্যামি। 

তবুও খানিকটা কৃতজ্ঞতা প্রকাশ করতে তার একবছর পরেই মেয়ের সঙ্গে মেয়ের জীবন রক্ষাকারীর একটি টি পার্টির আয়োজন করেন ট্যামি। আর সেই সময়েই স্থানীয় ফটোগ্রাফার চিল কেটস তার ক্যামেরায় বন্দী করেন এই মুহূর্তগুলো।

এই সেই কয়েন যেটা ব্রেক্সলি গিলে ফেলেছিলো। পরে সেটাকে চাবির রিং বানিয়ে সংরক্ষণ করে তার মা।

ব্রেক্সলিকে বাঁচানোর পর হাসপাতালে তার সঙ্গে রে।

ঘটনার পর লোকাল হিরোর সম্মাননাও পেয়েছিলেন রে। সেখানে উপস্থিত হয়েছিলেন ব্রেক্সলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT