চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন যুদ্ধে লড়াকু মুস্তাকিম

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৩:১৩ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

মুস্তাকিম খুব সাধারণ এক খেটে খাওয়া মানুষ যিনি পেশায় রিকশাচালক কিন্তু তার রয়েছে অসাধারণ জীবন যুদ্ধের গল্প। রাজধানীর ঢাকার বুকে রিকশা চালিয়ে নিজের লেখাপড়াসহ পরিবারে বাবা মা কেও নিজের উপার্জিত টাকায় ভরণ পোষণ করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভারগ্রীন বাংলাদেশ নামক একটি গ্রুপে বৃহস্পতিবার রাত আটটার দিকে সামি নামের এক ব্যক্তি মুস্তাকিমের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের কথা তুলে ধরেন। মুস্তাকিমের সঙ্গে ছবিও তুলেন তিনি।

সামি পোস্টে লিখেন রিকশাচালকের নাম মুস্তাকিম। রিকশা চালিয়ে লেখাপড়া করে যাচ্ছেন। সংসারও চালাচ্ছেন।এই ঢাকার শহরে অনেক মুস্তাকিমই আছে যাদের কথা আমরা জানি না।

ইন্টারভিউ দেওয়ার জন্য ভালো কোনো পোশাক নেই তার। মুস্তাকিমের একটি চাকরির জন্য ফেসবুক ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আরো বলেন কেউ ইন্টারভিউয়ের জন্য মুস্তাকিমকে ডাকলে তিনি নিজে মুস্তাকিমকে ইন্টারভিউয়ের জন্য পোশাক কিনে দিবেন।

মোবাইলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন মুস্তাকিম।

মুস্তাকিম চ্যানেল আই অনলাইনকে জানায়, তিনি মাদ্রাসা লাইনে লেখাপড়া করেন। রিকশা চালিয়েই দিনাজপুরের পার্বতীপুর থানার দরগা পাড়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল ও আলীম পাস করেন। পরে ফাজিল পাস করেন।

Reneta

২০০৯ সালে প্রথম ঢাকায় আসেন মুস্তাকিম। দুই ভাই ও এক বোনের মধ্যে মুস্তাকিম সবার ছোট। অভাবের সংসারের হাল ধরতেই সে ঢাকায় আসে।

মুস্তাকিম আরো বলেন, বড় ভাইয়ের ঘরে দুই সন্তান আর ছোট বোনের যে পরিবারে বিয়ে হয়েছে সে পরিবার স্বচ্ছল না তাই নিজের বাবা মাকে তিনি দেখেন। তার রিকশা চালানোর টাকা দিয়েই বাবা মা আর নিজের লেখাপড়ার খরচ চালান।

রোদেপুড়ে, বৃষ্টিতে ভিজে রিকশা চালিয়ে পড়াশুনা অনেক কষ্টের তারপরও থেমে থাকেননি মুস্তাকিম।

চ্যানেল আই অনলাইনকে মুস্তাকিম বলেন, পরীক্ষার এক মাস বা দুমাস আগে দিনাজপুর চলে যান মনোযোগ দিয়ে লেখাপড়া করেন, পরীক্ষা দেন। তারপর আবার ফিরে এসে ঢাকায় রিকশা চালান।

পড়াশুনার প্রতি অদম্য ইচ্ছাশক্তি মুস্তাকিমের। বাধা বিপত্তি ভেঙ্গে লেখাপড়ার শেষ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মুস্তাকিম।

চ্যানেল আই অনলাইনকে মুস্তাকিম আরো বলেন, এখন চান কামিল ডিগ্রী নিতে। কিন্তু রিকশা চালিয়ে পরিবারের ভরণ পোষণ করে তার উপার্জনের টাকা আর অবশিষ্ট থাকে না। একটি চাকরি পেলে তার কষ্ট অনেকটা কমে আসবে।

ফেসবুকের এভারগ্রীন বাংলাদেশ গ্রুপে পোস্টটির পর কমেন্টে সবাই মোস্তাকিমের প্রতি শুভ কামনা জানিয়েছেন। অনেকে মোস্তাকিমের চাকরির ব্যাপারেও ইতিবাচক সাড়া দিয়েছেন। সঙ্গে লেখাটি পোস্ট করার জন্য সামিকেও অভিনন্দন জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT