চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আব্দুল জব্বার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৭
বিনোদন
A A
আব্দুল জব্বার

আব্দুল জব্বার

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, গত শতকের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, একুশে পদক  ও স্বাধীনতা পদক পাওয়া আব্দুল জব্বার এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এমনটাই জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক। আজ ২৬ আগস্ট শনিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, আব্দুল জব্বারের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। তার শরীর এখন আর কোনো চিকিৎসা গ্রহণ করছে না। তার দেহের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে পড়ছে। এ অবস্থায় রোগীর কাছের মানুষজনকে যে কোনো খবর শোনার জন্য প্রস্তুত থাকতে হবে।

এদিকে আব্দুল জব্বারের বড় ছেলে মিথুন জব্বার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমার বাবার অবস্থা আরও খারাপ হয়েছে। কোনো ভাবেই এর উন্নতি হচ্ছে না। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।’

এদিকে আব্দুল জব্বারের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে আইসিইউর সামনে অনেকেই এসে ভিড় করেছেন। ভিড় এবং যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি ঠেকানোর জন্য পুলিশকে ডেকে আনা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুল জব্বার কিডনি, হার্ট, প্রস্টেটসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন আব্দুল জব্বারের ছেলে মিথুন জব্বার
চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন আব্দুল জব্বারের ছেলে মিথুন জব্বার
স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আব্দুল জব্বারের স্ত্রী
স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আব্দুল জব্বারের স্ত্রী

লেখা ও ছবি: আসিফ রহমান খান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT