চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন বাঁচাতে যাচ্ছিলেন হাসপাতালে পথে বখাটের ছুরিতে প্রাণ গেল কিশোরীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অপরাধ
A A
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জাকির হাসান, সাভার: ভিন্ন ধর্মের বখাটে এক যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া নীলা রায় (১৪) নামের এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত নীলাকে শ্বাসকষ্ট থেকে বাঁচাতে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার দাদা।

রোববার রাতে সাভারের মডেল থানা এলাকার পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বখাটে যুবক মিজানুর রহমান চৌধুরীকে আটকে অভিযান শুরু করেছে পুলিশ। শেষ খবর পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি।

নিহত নীলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে। তিনি পরিবারের সাথে পৌর এলাকার কাজী মোকমা পাড়া একটি বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুলে দশম শ্রেণীতে লেখাপড়া করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বখাটে হিসেবে এলাকায় পরিচিত মিজানুর সনাতন ধর্মাবলম্বী নীলাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে নীলা।

রোববার রাত নয়টার দিকে তীব্র শ্বাসকষ্টে অসুস্থ নীলাকে নিয়ে তার দাদা অলক রায় স্থানীয় একটি হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন। পথে অস্ত্র হাতে তাদের রিকসা গতিরোধ করে ওই বখাটে। ভয়ভীতি দেখিয়ে নীলাকে তুলে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর।

Reneta

সেসময় স্থানীয়রা নীলাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনাম মেডিকেল হাসপাতাল সূত্রে জানা যায়, নীলাকে ৫/৬ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তার ঘাড়ে, মুখে, পায়ে ও পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটি মামলাও প্রক্রিয়াধীন।

অভিযুক্তকে আটকের জন্য অভিযান চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছুরিকাঘাতে হত্যাসাভার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT