অলিম্পিক মশাল রিলেতে ব্যবহার করা একটি চিতাবাঘকে গুলি হত্যা করা হয়েছে।
ব্রাজিলের মানাউস শহরের একটি চিড়িয়াখানায় বাঘটিকে হত্যা করা হয় বলে জানিয়েছে
দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, সোমবার অনুষ্ঠানের পর মাদী চিতাবাঘাটি একজন সৈন্যকে আক্রমণ করে। তখন বাঘটিকে থামাতে না পেরে নিজের পিস্তল দিয়ে গুলি করেন তিনি।
অলিম্পিক আয়োজকরা বলছেন, এরকম একটি বন্যপ্রাণী পাশে নিয়ে অলিম্পিক মশাল প্রদর্শন করাটা ভুল হয়েছে।

বাঘ হত্যার ঘটনার নিন্দা করে পশু অধিকার সংগঠনগুলো প্রশ্ন তুলেছে, অলিম্পিকের মতো ইভেন্টের সাথে পশুর সংযুক্তি কেন করা হয়েছে?






