চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার লেখা জীবনের প্রথম নাটকটিও ইমপ্রেসের সহযোগিতায় হয়েছিলো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
বৃন্দাবন দাস

‘আমার জীবনে লেখা প্রথম নাটকটিও ইমপ্রেস টেলিফিল্মের সহযোগিতায় হয়েছিলো। আজকে প্রথমবারের মতো একটি সিনেমার চিত্রনাট্য লিখলাম, সেটাও ইমপ্রেস থেকেই হয়েছে। এরজন্য আমি ইমপ্রেস টেলিফিল্মের প্রতি কৃতজ্ঞ।’-বলছিলেন নাটকের জনপ্রিয় ব্যক্তিত্ব বৃন্দাবন দাস।

নাটকের মানুষ বৃন্দাবন দাস। গ্রাম বাংলার অসংখ্য জনপ্রিয় নাটকের জনক তিনি। ছোট পর্দায় সুপ্রতিষ্ঠিত একটি নাম। অসংখ্য নাটক লিখেছেন, নির্মাণও করেছেন। কিন্তু বড় পর্দায় কোনো কাজ করা হয়নি। তবে এবার ‘আলতা বানু’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় কাজ করলেন জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাস।

নির্মাতা হিসেবে ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয় নাম অরুণ চৌধুরী। প্রথম বারের মতো তিনি নির্মাণ করেছেন ‘আলতা বানু’ নামের একটি সিনেমা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আসছে ২০ এপ্রিল। বর্তমানে ছবিটির প্রচার প্রচারণা নিয়ে তুমুল ব্যস্ত সময় পাড় করছেন। এরইমধ্যে বুধবার দুপুর সাড়ে বারোটায় চ্যানেল আইয়ের নিজস্ব ভবনে হয়ে গেল ছবি নিয়ে একটি সংবাদ সম্মেলন।

যেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আলট্রাসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, অভিনেত্রী দিলারা জামান, নির্মাতা অরুণ চৌধুরী, নাট্যকার ও ছবির চিত্রনাট্য লেখক বৃন্দাবন দাস, অভিনেতা নরেশ ভুঁইয়াসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।

সংবাদ সম্মেলনে ‘আলতা বানু’র চিত্রনাট্যকার হিসেবে কাজ করার অভিজ্ঞতা জানান বৃন্দাবন দাস। সিনেমার জন্য প্রথম চিত্রনাট্য লিখেছেন জানিয়ে তিনি বলেন: আমার কাছে মনে হয়েছে এটি একটি কাকতালীয় বিষয়। কারণ আলতা বানু অরুণ দার যেমন প্রথম ছবি, তেমনি আমারও প্রথম চিত্রনাট্য লেখা। প্রথম যখন আলতা বানুর গল্পটি আমার কাছে অরুণ দা পাঠালেন, তখন তিনি বলেছিলেন এটা কিন্তু সাগর ভাই (ফরিদুর রেজা সাগর) তোমাকেই চিত্রনাট্য ও সংলাপ করতে বলেছেন।  আমার উপর এমন ভরসা করার জন্য সাগর ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা। প্রায় চার মাস এই ছবির চিত্রনাট্য নিয়ে ছিলাম। আমি চেষ্টা করেছি ভালো একটি চিত্রনাট্য তৈরি করে দিতে।

‘আলতা বানু’র গল্প নিয়ে উচ্ছ্বসিত এই নাট্যকার আরো বলেন: আলতা বানুর গল্প আমাদের নিজেদের। আমাদের বোনেদের গল্প, আমাদের মায়েদের, আমাদের মেয়েদের গল্প। আর সে কারণেই আমি এটার চিত্রনাট্য করতে অনুপ্রাণিত হয়েছি। আশা করি একটি সুস্থ সুন্দর আবেগের ছবি বাংলার দর্শক দেখতে পারেবন। আমার ধারণা, দর্শকের কাছে এই ছবিটি ভালো লাগবে।

Reneta

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণ চৌধুরীআলতা বানুফরিদুর রেজা সাগরবৃন্দাবন দাসলিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT